
এমপি নিক্সন এসময় আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহকে উদ্দেশ্য করে বলেন, তিনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শও মানেন না। জননেত্রী শেখ হাসিনা আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করেছেন, তিনি যদি সেটা মেনে না নেন তাহলে তো শেখ হাসিনাকেই তিনি মানেন না।
হামেরদি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা মো. ফারুকের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধরাণ সম্পাদক ফায়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এসময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনষ্ঠানের শুরুতেই নেতাকর্মীদের নিয়ে এমপি নিক্সনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তাকে সমর্থন জানান হামেরদি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোল্ল্যা মো. ফারুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


