Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীর থেকে প্রকাশিত সংবাদমাধ্যম ‘এশিয়ান নিউজ হাব’ ‘বাংলাদেশ ভারতকে উস্কানি দিয়ে এখন চীন থেকে অস্ত্র কিনছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। যার ফলে আবারও বাংলাদেশকে নিয়ে নতুন করে মিথ্যাচার শুরু করলো দেশটির মিডিয়া।

প্রতিবেদনে বলা হয়, নেপালের পর ভারতের আরেক বন্ধুদেশ বাংলাদেশ চীনের দিকে ভারতের থেকে বেশি ঝুঁকে পড়ছে।

ভারতীয় মিডিয়ায় এমন প্রচারণা চালানো হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ সবসময় চীন থেকে অস্ত্র ক্রয় করে। এমনকি বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন। বিষয়টি নতুন কিছু নয়। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক অনেক গভীর এবং অনেক আগের।

কিন্তু লাদাখের ঘটনার পর এই বিষয়টিকে টেনে এনে তাদের দাবি ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাংক, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য।

এশিয়ান নিউজ হাবের প্রতিবেদনে আরও বলা হয়েছে , ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে মডার্ন গিয়ার যেমন; নাইট ভিশন গগলস, ব্যালেস্টিক হেলমেট, আই প্রটেক্টেড গিয়ার, বুলেটপ্রুফ ভেস্ট, ব্যক্তি যোগাযোগের ব্যবস্থা, পাল্মটপ, জিপিএস ডিভাইস, বিডি-০৮ এসল্ট রাইফেল সঙ্গে কলিমেটর সাইট ইত্যাদি দিয়ে সজ্জিত করছে। ২০০৯ সালের পর থেকে বাংলাদেশ ৬৫০ টি বিটিআর-৮০ আর্মড পারসনেল ক্যারিয়ার, ৫০ টি অটোকার কোবরা ১ এবং ৫০ টি অটোকার কোবরা ২ এবং BOV M11 আর্মড রিকনিসেন্স ভেহিকেল সংগ্রহ করেছে।

গণমাধ্যমটির ভাষ্যমতে, ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও চীন থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত ভারতকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দেবে। এটিই ভারতীয় বিশ্লেষকরা উস্কানি হিসাবেই নিচ্ছেন।

এর আগে ভারত-চীন সংঘাতের চেয়ে বাংলাদেশকে ‘খয়রাতি’ বলে শেষ পর্যন্ত ক্ষমতা চেয়েছে আনন্দবাজার পত্রিকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.