
কাতারে ক্রমেই বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। জনসংখ্যা অনুপাতে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। অনেক প্রবাসীর কর্ম না থাকায়, দেশে পরিবারের কাছে পাঠাতে পারেননি টাকা, কর্মহীন প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে অনুরোধ জানালেন তারা। প্রবাসীরা বলেন, বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে অনুরোধ করছি।
করোনায় আক্রান্ত অভিবাসী ও কাতারি নাগরিকদের সমানভাবেই চিকিৎসা সেবা দেওয়া হয়। বিধিনিষেধ উঠে যাওয়া প্রবাসীদের সচেতন ও আইন কানুন মেনে চলার পরামর্শ কমিউনিটি নেতাদের। গোপালগঞ্জ সমিতির সভাপতি হাসিবুর রহমান বলেন, সব দিক থেকে শিথিল করার কারণে আমরা যেনো না ভুলি স্বাস্থ্যবিধি সম্পর্কে। চট্টগ্রাম সমিতির সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু বলেন, কাতার সরকার যে নির্দেশনা দিয়েছে আমরা সে মোতাবেকই সকল প্রবাসী চলেছি।
দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থ হয়েও বাড়ি ফিরেছেন প্রায় ৪৫ হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



