Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশকে এক কোটি টিকা দেবে ইইউ
জাতীয়

বাংলাদেশকে এক কোটি টিকা দেবে ইইউ

By Saiful IslamSeptember 2, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্ক জানিয়েছেন, তারা বাংলাদেশের জন্য এক কোটি ডোজ করোনা টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, টিকা ভাগ করে নেয়ার ব্যাপারে ইইউ যথেষ্ঠ উদার নয়- এই কথা যুক্তিযুক্ত নয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিরিঙ্ক বলেন, আমরা বলতে পারি যে কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বব্যাপী যে কর্মতৎপরতার চলছে, তার নেপথ্য চালিকা শক্তি হচ্ছে ইইউ। কীভাবে আমরা উন্নয়নশীল দেশগুলোর কাছে পৌঁছাতে চাই, আসুন আমরা সে বিষয়টিকে অবমূল্যায়ন না করি।

ইইউ দূত অবশ্য বলেছেন, তারা জানেন যে এই এক কোটি ডোজ টিকা যথেষ্ট নয় এবং আশা করা যাচ্ছে তারা আরও টিকা সরবরাহ করতে পারবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক অনলাইন আলোচনায় (ওয়েবিনার) মূল বক্তা হিসেবে ইইউ দূত এসব কথা বলেন।

আলোচনায় উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান এবং সভাপতিত্ব করেন প্রখ্যাত কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

এছাড়া সভায় আলোচক প্যানেলে ছিলেন সিপিডির বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিজিএমইএ’র সাবেক প্রধান ড. রুবানা হক, পলিসি রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জিয়াদি সাত্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং কসমস ফাউন্ডেশনের ইমেরিটাস উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম।

রাষ্ট্রদূত বলেন, তারা আরও টিকার ডোজের জন্য চাপ দিতে থাকবেন। যদিও বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের একার হাতে নেই।

পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, তারা টিকা ভাগ করে নেয়ার ক্ষেত্রে ইইউর আরও উদারতা প্রত্যাশা করেন। ইইউ মানবাধিকার নিয়ে অনেক কথা বলে। কিন্তু টিকা ভাগাভাগির বিষয়ে তারা খুব কমই উদার।

কিন্তু ইইউ রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে ‘বেশ হতাশাজনক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই বছরের শেষের দিকে ইইউ এবং এর ২৭টি সদস্য রাষ্ট্রের প্রতিশ্রুত কোভ্যাক্সের আওতায় করোনার ২০ কোটিরও বেশি ডোজ টিকা বিভিন্ন দেশে পৌঁছাবে।

অধ্যাপক ইমতিয়াজ টিকা নিয়ে সরকার ও জনগণের মাঝে হতাশা দেখতে পেয়েছেন বলে জানান। ইইউ -এর কাছ থেকে তাদের কথা মতো কোন কিছুই পায়নি বলে সরকার ও জনগণ ভ্যাকসিন ইস্যুটি যৌক্তিকভাবে দেখছেন বলে তিনি ভাবছেন।

তিনি বলেন, আমি বুঝতে পারছি, বিষয়টি আপনাদের (ইইউ) পাইপলাইনে আছে কিন্তু এটি এখনও বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, আমরা অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না, সিনোফার্ম এবং সিনোভ্যাক ভ্যাকসিন সম্পর্কে শুনেছি, কিন্তু ইইউ থেকে কিছুই পাইনি।

এই আন্তর্জাতিক বিষয় বিশ্লেষক বলেন, করোনা মহামারি এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু। কারণ একটি দেশ যত দ্রুত তার জনগণকে টিকা দিতে পারবে, তত দ্রুত ওই দেশ সারা বিশ্বে একটি ভাবমূর্তি তৈরি করতে পারবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবে। এখানেই ইইউ’র কমতি রয়েছে।

অধ্যাপক ইমতিয়াজ আরও বলেন, টিকা খুবই গুরুত্বপূর্ণ। এসময় তিনি অ্যাস্ট্রাজেনেকা টিকার শুধুমাত্র একটি উৎসের ওপর বাংলাদেশের নির্ভর করার বিষয়টি স্মরণ করে বলেন, এই একক উৎসের ওপর নির্ভর করার ক্ষেত্রে আমাদের আংশিক দোষ ছিল। যে কারণে পুরো ভারতে টিকা কূটনীতি যখন ভেঙ্গে পড়লো, তখন টিকার এই একমাত্র উৎসও বন্ধ হয়ে গেল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

February 5, 2026
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
Latest News
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.