Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : অনেক দিন খেতে পাননি তাঁরা৷ পানিশুন্যতা দেখা দেয়ায় শরীর একেবারে কাহিল৷ এ অবস্থায় বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর সন্ধান পেয়েছে মেক্সিকোর পুলিশ৷ মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন তাঁরা৷

এক বিবৃতিতে মেক্সিকোর জননিরাপত্তা দপ্তর জানিয়েছে, ভেরাক্রুজ রাজ্যের হাইওয়েতে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীকে খুব কাহিল অবস্থায় উদ্ধার করে কেন্দ্রীয় পুলিশের একটি টহল দল৷ তাঁদের প্রত্যেককে থাবার, পানীয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কাছের একটি অভিবাসন কেন্দ্রে নেয়া হয়েছে৷

কাতার থেকে মেক্সিকো!

জানা গেছে, দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে যাওয়া ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী গত ২৪ এপ্রিল কাতার থেকে তুরস্কে যান৷ তারপর তুরস্ক থেকে কলম্বিয়া, কলম্বিয়া থেকে ইকুয়েডর, ইকুয়েডর থেকে পানামা, পানামা থেকে গুয়াতেমালা এবং অবশেষে গুয়াতেমালা থেকে মেক্সিকো পৌঁছান৷

মেক্সিকোয় পৌঁছানোর পর কেয়াটসাকোরকোস নদী ধরে নৌকায় মেক্সিকোর উত্তর দিকের সীমান্তে চলে যান৷ কেন সেদিকে গেলেন তা মেক্সিকো কর্তৃপক্ষও বুঝতে পারছে না, কেননা, উত্তর সীমান্ত থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের সীমান্ত৷ বরং নৌপথে উত্তর সীমান্তে যেতে অনেক দিন ব্যয় হওয়ায় সঙ্গে থাকা খাবার শেষ হয়ে যায় অভিবাসনপ্রত্যাশীদের৷ পুলিশ উদ্ধার না করলে হয়ত জীবন বিপন্ন হতো তাঁদের৷

মেক্সিকোয় প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের আটকের ঘটনা ঘটে৷ ধরা পড়া ৬৫ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে মেক্সিকো সরকার৷

 

সূত্র/ ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Hasnat Jubaer is part of the iNews Desk editorial team, contributing to daily news coverage with a focus on accuracy, clarity, and timely reporting. Working collaboratively within the newsroom, he helps ensure stories are well-researched, clearly written, and aligned with editorial standards. His work supports iNews’ commitment to delivering reliable and relevant news to a global audience.