আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার বৃহত্তম দেশ তেল সমৃদ্ধ আজারবাইজান। এবার দেশটি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে । ইতোমধ্যে ঢাকায় দূতাবাস খোলার বিষয়েও কাজ করছে দেশটি।

Advertisement

জানা গেছে, গত ১৪ নভেম্বর বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বৈঠক করেন। ওই বৈঠকে দেশটিতে বিস্তৃত কর্মসংস্থানের জন্য বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বাকুর তেল কোম্পানিগুলোতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ২০২৫ সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন।

৪৯ দিনে কোরআন হাফেজ শিশুর স্বপ্নপূরণ করলেন শায়খ আহমাদুল্লাহ

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রগুলো খুঁজে বের করতে আজারবাইজান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করবে। তার সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের জন্য বাড়তি সম্ভাবনা দেখতে পাওয়ায় ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার সম্ভাবনা নিয়ে কাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.