Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশিসহ ২৫৫০ তাবলিগ সদস্য কালো তালিকাভুক্ত, ১০ বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ
আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ২৫৫০ তাবলিগ সদস্য কালো তালিকাভুক্ত, ১০ বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 4, 20202 Mins Read

বাংলাদেশিসহ ২৫৫০ তাবলিগ সদস্য কালো তালিকাভুক্ত, ১০ বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় বাংলাদেশিসহ ২ হাজার ৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আগামী ১০ বছর কালো তালিকাভূক্ত এসব তাবলিগ জামাত সদস্যদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকার দেশজুড়ে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মরকাজে মাওলানা সাদের নেতৃত্বে তবলিগ জামাতের ধর্মীয় জমায়েতে যোগ দেওয়ার জেরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাওলানা সাদ, তার ছেলে সহ অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নজরে রয়েছে। এদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। দিল্লিতে তবলিগ জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজে এক বিশেষ জমায়েতে তারা যোগ দিয়েছিল। ওই ধর্মীয় জমায়েত থেকে একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসে তারা। কালো তালিকায় থাকা সদস্যদের মধ্যে রয়েছে চারজন মার্কিন নাগরিক, ৯ জন ব্রিটিশ ও ৬ চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। অন্যান্য কোন দেশের কতজন রয়েছেন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে কালো তালিকাভুক্ত সদস্যদের মধ্যে প্রায় ৪০ টি দেশের নাগরিকরা রয়েছেন। দেশগুলো হল: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, আলজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কোট ডি আইভায়ার, জিবুতি, মিশর, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, ইরান, জর্দান, কাজাখস্তান, কেনিয়া, মাদাগাস্কার, মালি, ফিলিপাইন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, সুদান, সুইডেন, তানজানিয়া , টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া এবং ইউক্রেন।

দিল্লির ওই ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া শতাধিক তবলিগ জামাত সদস্যের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। বিদেশ থেকে আসা সদস্যরা প্রত্যেকেই টুরিস্ট ভিসায় ভারতে এসেছিল বলে জানা গেছে।

সূত্র- দ্য হিন্দু, কলকাতা ২৪।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa