Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশে এসেছে ‘ওয়েস্ট নাইল’ নামে নতুন প্রাণঘাতী ভাইরাস
জাতীয়

বাংলাদেশে এসেছে ‘ওয়েস্ট নাইল’ নামে নতুন প্রাণঘাতী ভাইরাস

By Sazzad HossainSeptember 25, 20192 Mins Read

1569427194

Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘ওয়েস্ট নাইল ভাইরাস’ নামে দেশে নতুন একটি প্রাণঘাতী ভাইরাস এসেছে। কোথা থেকে এই ভাইরাস এসেছে, সরকারি তরফ থেকে তার অনুসন্ধান এখনো শুরু হয়নি। কতজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত, তাও জানা যায়নি।

সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তারা বলেছেন, ভাইরাসটি বাংলাদেশে নতুন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) একজন ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত করেছে।

জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার একজন পরামর্শক বলেছেন, ঢাকার অদূরে যে এলাকায় এই রোগী শনাক্ত হয়েছে, সেখানে জরিপ করলে আরও রোগী পাওয়া যেতে পারে। সময়ক্ষেপণ না করে কাজটি করা উচিত।

সরকারি সূত্রগুলো বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা, হাসপাতাল শাখা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) চিঠি দিয়েছে আইসিডিডিআরবি। তিন দপ্তরের তিনজন পরিচালকই গত সোমবার চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওয়েস্ট নাইল ভাইরাস সাধারণত কাকজাতীয় পাখির শরীরে সুপ্ত অবস্থায় থাকে। এই ভাইরাসে সংক্রমিত মশা কামড়ালে মানুষ এতে আ’ক্রা’ন্ত হয়। ভাইরাসের কারণে স্না’য়ুত’ন্ত্রের রোগে মানুষের মৃ’ত্যু হয়। আক্রান্ত মানুষের ৮০ শতাংশের রোগের কোনো লক্ষণ দেখা যায় না। আক্রান্ত ঘোড়ায় এ রোগের তী’ব্র’তা বেশি দেখা দেয় এবং ঘোড়া মা’রা যায়।

রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা বলেন, ‘আমারা আরও অনুসন্ধান করার জন্য আইইডিসিআরকে বলব। এরপর আমরা করণীয় ঠিক করব।’

অনুসন্ধানের বিষয়ে রোগনিয়ন্ত্রণ শাখা থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা। তিনি বলেন, ‘বার্তা পেলে আমরা ঘটনা যাচাই করব, পরিবারের সদস্যদের পরীক্ষা করব এবং প্রয়োজনে জরিপ করব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১৯৩৭ সালে আফ্রিকা মহাদেশের উগান্ডার ওয়েস্ট নাইল অঞ্চলে একজন নারীর শরীরে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। ১৯৫৩ সালে নীল বা নাইল নদ উপত্যকার পাখির (কাকজাতীয়) শরীরে এই ভাইরাস চিহ্নিত হয়। গত ৫০ বছরে বিশ্বের অনেক দেশে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছে। সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দেয় গ্রিস, ইসরায়েল, রুমানিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa