Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি দ্রুতই ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি বলেন, আমরা আশা কর‌ছি দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় গতকাল বুধবার থেকে ঢাকার সৌ‌দি আরব দূতাবাস পুনরায়‌ বাংলাদে‌শি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে বলে জানান ইউসুফ আল দুহাইলান।

রাষ্ট্রদূত বলেন, আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐতিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি।

এসময় বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সৌ‌দিতে অ‌্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃ‌ষ্টি আকর্ষণ করা হলে তি‌নি বলেন, এরকম কিছু আমি শু‌নিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.