Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম
আন্তর্জাতিক পজিটিভ বাংলাদেশ স্লাইডার

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম

By Hasan MajorMay 31, 2021Updated:May 31, 20213 Mins Read

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাকালেও অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে বাংলাদেশ। ভাইরাসটিতে বিপর্যস্ত ভারতকে সুরক্ষা সামগ্রী ও ওষুধ দিয়ে সহায়তা; পাশাপাশি শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করা হচ্ছে। এটাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাইলফলক বলেও মনে করছে সংবাদমাধ্যমগুলো।

মহামারি করোনাভাইরাসের আঘাতে চরম ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। পর্যটনখাতে আয় নেই বললেই চলে। এর প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। দেশটির অর্থনৈতিক সংকট এখন এত যে, কমতে কমতে সেই রিজার্ভ এসে দাঁড়িয়েছে মাত্র সাড়ে চারশ’ কোটি ডলারে। ঠিক এ পরিস্থিতিতে গত সপ্তাহে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার মুদ্রা বিনিময়ের (কারেন্সি সোয়াপ) অনুমোদন দিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির নিদর্শন বলছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মুদ্রার অদলবদলে বাংলাদেশকে সম্ভবত আগে কখনও দেখা যায়নি। দেশটির অর্থনীতি ক্রমবর্ধমান। গত দুই দশকে বেড়ে ২০২০-এ এসে ৫ দশমিক ২ শতাংশ প্রসারিত। এমনকি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি মাথাপিছু আয় ছাড়িয়ে কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্যমুক্ত করে ফেলেছে দেশটি। তাদের মাথাপিছু আয় সম্প্রতি ভারতকেও ছাড়িয়ে গেছে।

শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য করার ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমটির বক্তব্য, এটি সম্ভবত বাংলাদেশের জন্য প্রথমবার। ফলে স্বাভাবিকভাবেই দেশটির জন্য এটি একটি মাইলফলক।

ভারতের প্রভাবশালী সংবাদপত্র দ্য হিন্দু বলেছে, শ্রীলঙ্কার মূল বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত পর্যটন। মহামারির মারাত্মক আঘাত পড়েছে এতে। এ হিসেবেই মুদ্রা বিনিময় হচ্ছে বাংলাদেশ থেকে। গত এপ্রিলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ৪৫০ কোটি ডলারে, যা চলতি বছর তাদের বৈদেশিক ঋণ পরিশোধে মোট কিস্তির প্রায় সমান।

সংবাদপত্রটি বলছে, অর্থনৈতিক সংকটের মধ্যে গতবছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে ১১০ কোটি ডলার মুদ্রা বিনিময়ের অনুরোধ জানিয়েছিলেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। কিন্তু এখনও পর্যন্ত সেটির অনুমোদন দেয়নি ভারত। অথচ বাংলাদেশ মাত্র দুই মাসের মধ্যে শ্রীলঙ্কার জন্য অত্যাবশ্যক হয়ে ওঠা তহবিলের অনুমোদন দিয়ে দিয়েছে। মূলত এখানে দ্য হিন্দু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বিষয়টিই বলতে চেয়েছে।

শুধু শ্রীলঙ্কাকার সাহায্যই নয়, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে বাংলাদেশের ওষুধ সহায়তা পাঠানোর কথাও বিশেষভাবে উল্লেখ করেছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। তারা বলছে, মহামারির মধ্যে ভারতকেও অন্তত দুইবার সাহায্য পাঠিয়েছে বাংলাদেশ।

গত ১৮ মে অ্যান্টিভাইরাল ওষুধসহ বিভিন্ন ধরনের মেডিকেল সুরক্ষা উপকরণ হস্তান্তর করেছে ঢাকা। এর আগে গত ৬ মে ভারতকে ১০ হাজার ভায়াল রেমডেসিভির দিয়েছে বাংলাদেশ।

প্রিন্ট বলছে, চলতি অর্থবছরে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে চলা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নজর কেড়েছে। গত এপ্রিলে মার্কিন চেম্বার অব কমার্স যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল চালু করেছে, যার লক্ষ্য বাংলাদেশের জন্য সম্ভাব্য মার্কিন বিনিয়োগকারী খোঁজা এবং দ্বিমুখী বাণিজ্য বৃদ্ধি করা। এমনকি ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ পাকিস্তানের কাছ থেকেও প্রশংসা অর্জন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গত ১৯ মার্চ ঢাকায় আসেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সম্প্রতি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে চিঠি দেন।

এদিকে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন ডলার। সেখান থেকে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026
১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

July 15, 2026
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026

Latest News

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa