Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বাংলাদেশের স্বীকৃতি পেতে ইসরায়েল বারবার অ্যাপ্রোচ করেছে: পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক স্লাইডার

বাংলাদেশের স্বীকৃতি পেতে ইসরায়েল বারবার অ্যাপ্রোচ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

By Hasan Majorজুন 11, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন বাংলাদেশের স্বীকৃতি পেতে ইসরায়েল বারবার অ্যাপ্রোচ করলেও বাংলাদেশের সিদ্ধান্ত হচ্ছে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে কোন সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না। খবর বিবিসি বাংলার।

সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, “আমরা এখনও ওদের স্বীকৃতি দেইনি। যদিও তারা বারবার আমাদের অ্যাপ্রোচ করেছে। আমরা আমাদের ভাইদের জন্য, যে অত্যাচার তাদের ওপর হচ্ছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওদের সাথে আমাদের সম্পর্ক হবে না।”

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির ফিলিস্তিনকে দেয়া ঔষধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মি. মোমেন বলেন, “ফিলিস্তিন আমাদের বড় বন্ধু। আমরা বিশ্বাস করি যতদিন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন না হবে আমরা ততদিন তাদের সাথে আছি। তাদের অকুপেশন আর্মিকে আমরা কখনো গ্রহণ করবো না।”

তিনি বলেন বাংলাদেশ আশা করে ফিলিস্তিন একদিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হবে।

“আমরা ইসরায়েল ও ফিলিস্তিন দু রাষ্ট্র ভিত্তিক সমাধানে বিশ্বাস করি, যা হবে ৬৭ সালের সীমান্তের ভিত্তিতে। আশা করি ফিলিস্তিনিদের দুর্গতি একদিন দূর হবে,” বলেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন এবারের কোভিড পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশের জন্য বাংলাদেশ তার সাধ্যমত সহায়তার হাত বাড়িয়েছে।

কিন্তু তিনি বলেন ফিলিস্তিনিদের সাহায্য করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা ছিল অন্যরকম।

“ফিলিস্তিনিদের ক্ষেত্রে সরকার ও জনগণ উভয়ই সাহায্য করেছে। কারণ ফিলিস্তিনে দখলদার বাহিনীর অত্যাচার নির্যাতনের ব্যথা আমরা অনুভব করি।”

করোনাভাইরাস টিকা প্রসঙ্গ
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয় নিয়ে শিগগিরই ঘোষণা হবে কিন্তু কোন্ প্রতিষ্ঠান সেটা করবে তা নির্ভর করবে বিদেশি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর।

তিনি বলেন যুক্তরাষ্ট্র, যেসব দেশে মৃত্যু হার বেশি তাদেরকে টিকা সহায়তা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ততটা খারাপ নয় বলেই তারা সেই সহায়তা বাংলাদেশকে দিচ্ছে না।

তারপরেও সরকারের চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন ১৩ই জুন চীন থেকে ছয় লাখ ডোজ টিকা আসবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

জুন 10, 2026
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন 10, 2026
গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

জুন 10, 2026
Latest News
প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa