Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বাংলার উন্নয়নে অবাঙালীদের অবদান বেশি, বললেন দিলীপ ঘোষ
আন্তর্জাতিক ওপার বাংলা

বাংলার উন্নয়নে অবাঙালীদের অবদান বেশি, বললেন দিলীপ ঘোষ

By Hasan MajorDec 2, 2020, 9:12 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

অমিতাভ ভট্টশালী, বিবিসি বাংলা (কলকাতা): ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বুধবার মন্তব্য করেছেন যে বাংলার উন্নয়নে বাঙালীদের থেকে অবাঙালীদের অবদান বেশি। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস যেমন রাজনৈতিকভাবে মি. ঘোষের এই বক্তব্যের বিরোধিতা করেছে, অন্যদিকে সামাজিক মাধ্যমগুলিতেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন মি. ঘোষ।

বিজেপি নেতারা প্রতিদিন ভোরবেলা ‘চায়ে পে চর্চা’ নামে একটা রাজনৈতিক জনসংযোগ কর্মসূচি চালান। চা খেতে খেতে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারা।

সেরকমই একটা কর্মসূচিতে মি. ঘোষ বুধবার গিয়েছিলেন কলকাতার ক্যানিং স্ট্রীট অঞ্চলে। এলাকাটাতে মূলত হিন্দিভাষীরাই থাকেন।

সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে তিনি ইতিহাস উদ্ধৃত করে মন্তব্য করেন, “ব্রিটিশ আমল থেকেই বাংলায় কাজ করতে, ব্যবসা করতে এখানে মানুষ এসেছেন। চটকলগুলোতে বা গঙ্গার দু’পারে কলকারখানায় কাজ করতে মূলত অন্য প্রদেশের মানুষরাই এসেছেন। বাংলার যা উন্নয়ন হয়েছে, তাতে বাংলার বাইরের মানুষেরই অবদান বেশি।”

এরপর তিনি ব্যঙ্গ করে বলেন, ওইসব মানুষরা যদি বহিরাগত হয় – তাহলে কি শাহরুখ খান এখানকার?

ঘটনাচক্রে শাহরুখ খান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর খুবই ঘনিষ্ঠ, তিনি আবার রাজ্য সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।

পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি — যারা আবার সামনের বছর ভোটে জয়লাভ করার জন্য কোমর বেঁধে নেমেছে – সে রকম একজনের কাছ থেকে এই মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক।

তৃণমূল কংগ্রেস – সিপিআইএম এবং কংগ্রেস সব দলই সমালোচনা করছে দিলীপ ঘোষের মন্তব্যের।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী বলছিলেন, “বিজেপির কাছে যিনি আদর্শ — সেই শ্যামাপ্রসাদ মুখার্জী তো বাঙালীই ছিলেন।”

তাদের কথায় এটা বাঙালী-অবাঙালীদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি।

আবার জাতীয় বাংলা সম্মেলন নামের একটি সংগঠন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা সুভাষচন্দ্র বসু সহ হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস তুলে ধরে প্রশ্ন করছে যে এদের কি বাংলার উন্নয়নে কোনও অবদান নেই!

সংগঠনটির এক নেত্রী তন্বী দাস বলছিলেন, “বাইরে থেকে যারা এখানে এসেছেন, তাদের বেশিরভাগই রোজগার করতে এসেছেন। কেউ ব্যবসা করেছেন, কেউ কায়িক শ্রম দিয়ে আয় করেছেন। কিন্তু তাতে বাংলার উন্নয়নে কোন অবদান তারা রেখেছেন।

সামাজিক মাধ্যমগুলোতেও ব্যাপক সমালোচনা হচ্ছে মি. ঘোষের মন্তব্য নিয়ে।

দিলীপ ঘোষ মাঝেমধ্যেই নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে থাকেন। কিন্তু বিশ্লেষকদের মতে, এই মন্তব্যটা কিছুটা হিসাব করেই করা হয়েছে। কারণ বহিরাগত এবং স্থানীয় রাজনীতিবিদ এ নিয়ে একটা বিতর্ক চলছেই যখন থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে ভোট সামলানোর মূল দায়িত্বে অন্য প্রদেশ থেকে নেতাদের নিয়ে এসেছেন।

তৃণমূল কংগ্রেস বারবার করেই বলছে, বিজেপি এমনই একটা দল যে গোটা রাজ্যে ভোট সামলানোর নেতা নেই… বহিরাগতদের নিয়ে আসতে হয়।

লীপ ঘোষও বুধবার তার ওই বিতর্কিত মন্তব্যে সেটারও জবাব দিয়েছেন। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস যে ভোট কুশলীকে নিয়ে এসেছে, প্রশান্ত কিশোর – তিনিও তো বিহারের লোক।”

তবে বিজেপির এক নেতা বলছিলেন, “শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই বাস্তব যে দু-একজন মুখ্যমন্ত্রী বাদে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কোনও বাঙালী নেতা কিছুই করেন নি।”

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

May 23, 2026, 9:28 AM Asia/Dhaka
গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

May 23, 2026, 8:36 AM Asia/Dhaka
থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

May 23, 2026, 8:11 AM Asia/Dhaka
Latest News
গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp