জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে গণমাধ্যম কর্মী ও বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী সৈয়দ নাঈমকে পিটিয়ে জখম করা হয়েছে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

Advertisement

শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ইব্রাহিম গফুর হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। নাহিদ অনলাইন সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের গ্রাফিক্স ডিজিইনার পদে চাকুরি করতেন।

জানা গেছে, দুইদিন আগে গণমাধ্যমকর্মী নাঈম তার অসুস্থ মাকে দেখতে উপজেলার কালাইয়া ইউনিয়নে নিজ বাড়িতে আসেন। শুক্রবার রাত ৮ টার দিকে মায়ের জন্য খাবার নিয়ে সন্ধ্যায় ইব্রাহীম গফুর হাসপাতালে গেলে পূর্ব বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতার ছেলে সবুজ চৌকিদার নামে একজন ব্যাংক কর্মকর্তা দলবল নিয়ে নাঈমকে মারধর করে আহত করেন।

ভুক্তভোগী গণমাধ্যমকর্মী সৈয়দ মো. নাঈম বলেন, আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। ১৫ বছর আগের স্কুল স্পোর্টসের একটি বিরোধকে কেন্দ্র করে এবং সরকার পরিবর্তনের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে আমার ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন বলেও জানান।

প্রধান উপদেষ্টার কাছে ইতালি গমনেচ্ছুদের চিঠি

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.