Advertisement
জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে বাজারের ইজারা উঠানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার কালাইয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মালিকুল ইসলাম স্বপন (৪৫), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬৫) ও নুর হোসেনের ছেলে শিক্ষার্থী জুবায়ের হোসেন খান (২১)।

গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বন্দর কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে সন্ধ্যায় তুহিন ও গিয়াস পক্ষের বিএনপি দলীয় নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৩ জনকে আহত করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে তিনজন জখম হয়েছেন। আহতদের পরিবারেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বর্তমানে কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা তোলেন জসিম আহমেদ তুহিন। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হালিম মিয়ার ছেলে।

যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.