
বিখ্যাত ইটালিয়ান মোটরবাইক নির্মাতা সম্প্রতি ২৫০ সিসি এর একটি বাইক উন্মুক্ত করেছে।এর নাম এপ্রিলিয়া আরএস ২৫০ এসপি। দাম ৭.৯৫ লাখ টাকা। তবে এটি শুধুমাত্র একটি রেসিং বাইক।বাইকটির ডিজাইন করেছে এপ্রিলা এবং ইটালিয়ার মোটরসাইক্লিং ফেডারেশন এর অংশীদারিত্বে এটি নির্মাণ করে ওভালে।
জানা গেছে, বাইকটি আগামী বছর একটি প্রতিযোগিতায় ১১ বছর বয়সী রাইডারদের জন্য ব্যবহৃত হবে।বাইকটি দেখতে অনেকটা রেসিং মেশিনের মতো। প্রায় ২৮ বিএইচপি এর তৈরি ২৫০ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে।
তবে এটি খুব শক্তিশালীও নয়। বাইকটির ওজন ১০৫ কেজি। তরুণ রাইডারদের জন্য এটি বেশ উপযুক্ত।এছাড়া রেসিং এর জন্য একগুচ্ছ ইলেকট্রনিক বৈশিষ্ট্য রয়েছে এতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



