Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আলু পটোলের মতো লাইন দিয়ে বসে আছেন ক্রেতারা। কাড়ি কাড়ি টাকা, সারি সারি করে সাজিয়ে বিক্রি করছেন তারা। প্রয়োজন অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। না এটা কোনো রূপকথার গল্প নয়। সত্যি এই ঘটনা যুগ যুগ ধরে চলছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে।

মানুষ সাধারণত কেজি দরে সবজি কিংবা মাছ-মাংস তো কিনে থাকেন। কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে টাকা! চোখ কপালে উঠলেও এটাই সত্যি। শুনতে অবাস্তব হলেও এটাই সত্য আফ্রিকার ছোট্ট বিচিত্র দেশ সোমালিল্যান্ডে । আজব এই বাজারে বিক্রি হয় টাকা।

বাজারে কেনাকাটা করতে গিয়ে যখন দেখছেন আলু পটোল কিংবা পেঁয়াজ রসুন নয় কেজি দরে বিক্রি হচ্ছে টাকা, তাও নকল কিংবা জাল টাকা নয়, তখন থমকে দাঁড়ানো ছাড়া কিইবা করার আছে।

টাকা দিয়ে যখন টাকা কেনা হয়, এমন আজব বিষয় দেখে চোখ তো চড়কগাছ হবেই। লাইন দিয়ে পণ্য কেনার বদলে লাইন দিয়ে টাকা কিনতে বা দেখতে হলে আপনাকে যেতে হবে আফ্রিকার আজব দেশ সোমালিল্যান্ডে।

দেশটিতে দিনে-দুপুরে রাস্তার ধারে ফুটপাথে কাড়ি কাড়ি টাকা নিয়ে বসে থাকেন বিক্রেতারা। টাকার মূল্য কম থাকায় টাকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন দেশটির মানুষেরা।

সোমালিল্যান্ডের মুদ্রার নাম শিলিং। ২০০০ সালে ১ ডলারের বিপরীতে দেশটির নাগরিকদের গুনতে হতো প্রায় ১০ হাজার শিলিং। বছর পাঁচেক আগেও এক ডলারের মূল্যমান ছিল প্রায় ৯ হাজার শিলিং।

আন্তর্জাতিক মানদণ্ডে ডলারের বিপরীতে শিলিংয়ের দরপতন বাড়ায় বিচিত্র এই বাজারের সৃষ্টি। যদিও বর্তমানে এক ডলারের বিপরীতে গুনতে হয় প্রায় ৬০০ শিলিং। দিনে দিনে ঘুচতে শুরু করেছে ছোট্ট ওই দেশটির দরপতনের দুঃখ। সোমালিল্যান্ডের ৬ টাকার সমান বাংলাদেশের ১ টাকা।

তাহলে হিসাবটা মিলিয়ে নিন ১০০ ডলার খুচরো করলে কত শিলিং পাবেন আপনি, আর তা নিতে হয়তো ভাড়া করতে হবে ছোটখাটো ট্রাক।

মজার বিষয় হলো প্রতিদিন রাস্তার ধারে এত এত টাকা বেচাকেনা হলও একদম নেই চুরি ছিনতাইয়ের ভয়। মূলমান এতই কম যে, চুরি করার আগ্রহ কিংবা ইচ্ছে হারিয়ে ফেলেছে চোরেরাও।

টাকার বিনিময়ে ভুয়া গণবিয়ে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.