জুমবাংলা ডেস্ক : ছয় ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ জুন বিকেল ৫টা।

Advertisement

পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (পিএ) ১টি

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ১টি

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ৪টি

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৬টি

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২১টি

যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৪১টি

যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (পিএ) ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক পদের জন্য নির্ধারিত ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://ccie.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.