Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংকটের কারণে বান্দরবানে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

আজ শুক্রবার সকালে পার্বত্য জেলা পরিষদের হলরুমে এক জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে নববর্ষের সকল অনুষ্ঠান স্থগিত করার এ সিদ্ধান্তর কথা জানান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

সংবাদ সম্মেলনের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সদস্য ক্যাসা প্রু, সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য লক্ষীপদ দাশসহ সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, সারা বিশ্বে এখন করোনাভাইরাস মহামারী আকারে রূপ নিয়েছে । বাংলাদেশেও এটা যাতে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে এই কারণে দেশ ও জাতির স্বার্থে বান্দরবান জেলায় বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তিনি আরো বলেন, নববর্ষ উপলক্ষে জেলার ৪১৮টি বৌদ্ধ বিহারে অবস্থারনত সকল বৌদ্ধ ভিক্ষুদের পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নববর্ষের শ্রদ্ধা দান হিসেবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

এছাড়াও নববর্ষ পালন স্থগিত থাকলে ও বান্দরবানের সকল লক ডাউনকৃত গ্রাম, পাড়া ও বৌদ্ধ বিহারে বিহারে পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান ।  সূত্র : বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.