Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাবরি মসজিদের পর এবার বিজেপির টার্গেট জ্ঞানভাপি মসজিদ
আন্তর্জাতিক ওপার বাংলা

বাবরি মসজিদের পর এবার বিজেপির টার্গেট জ্ঞানভাপি মসজিদ

By iNews DeskJanuary 24, 20202 Mins Read

বাবরি মসজিদের পর এবার বিজেপির টার্গেট জ্ঞানভাপি মসজিদ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বাবরি মসজিদের পর এবার বারাণসীর ঐতিহাসিক জ্ঞানভাপি মসজিদ নিয়ে আদালতে আবেদন জমা পড়েছে।

মঙ্গলবার জ্ঞানভাপি মসজিদের তত্ত্বাবধায়ক সংস্থা আনজুমান ইনতেজামিয়া মসজিদ কমিটি স্থানীয় আদালতে একটি আবেদনপত্র জমা দিয়েছে।

আবেদনপত্রে জ্ঞানভাপি মসজিদের সম্পূর্ণ চত্বরে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ যে সার্ভে করতে চেয়েছিল, তাতে আপত্তি জানানো হয়েছে। বারাণসীর আদালত এই আবেদন গ্রহণ করেছে এবং ৩ ফেব্রুয়ারি এ নিয়ে শুনানি হবে বলে জানিয়েছে।

এ সম্পর্কে আইনজীবী বিজয়শঙ্কর রাস্তোগি বলেছেন, ১৯৯১ সালে পণ্ডিত সোমনাথ ব্যাস এবং অন্যরা আদালতে প্রথমবারের মতো একটি পিটিশন দাখিল করে। আর এটি দাখিল করা হয় স্বয়ম্ভূ জ্যোর্তিলিঙ্গ ভগবান বিশ্বেশরের পক্ষ থেকে।

এতে দাবি করা হয় যে, জ্ঞানভাপি মসজিদে তাদের পুজো করার অনুমতি দিতে হবে। তাদের দাবি ছিল, মুসলিমরা মন্দির চত্বরেরই একটি অংশ দখল করে সেখানে মসজিদ নির্মাণ করেছে।

রাস্তোগি জানান, ১৯৯৮ সালে অতিরিক্ত জেলাজজ নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিল, জ্ঞানভাপি চত্বর থেকে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করতে হবে, যাতে ওই মসজিদ চত্বরের ধর্মীয় অবস্থান এবং চরিত্র নির্ণয় করা যায়। এলাহাবাদ হাইকোর্ট উপরোক্ত নির্দেশের উপর স্থাগিতাদেশ জারি করে। ২০১৯ সালের ১০ ডিসেম্বর আইনজীবী রাস্তোগি আদালতে আর একটি আবেদনপত্র দাখিল করে অনুরোধ জানান, পুরাতত্ত্ব বিভাগ যেন সমগ্র জ্ঞানভাপি মসজিদ চত্বরের একটি সার্ভে করে।

রাস্তোগির দাবি করেন, তিনি দেবতা স্বয়ম্ভূ জ্যোর্তিলিঙ্গ ভগবান বিশ্বেশ্বরের পরম মিত্র। পরম মিত্র হিসেবে তিনি এই পিটিশন দাখিল করছেন। রাস্তোগির মতে, আদালত তার আবেদনপত্র গ্রহণ করে এবং ২১ জানুয়ারি শুনানির দিন ধার্য করে। রাস্তোগি বলেন, মুসলিম আনজুমান কমিটি আপত্তি জানিয়ে পুরাতত্ত্ব বিভাগের সার্ভের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেছে। আনজুমান কমিটির যৌথ সেক্রেটারি ইয়াসিন বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, তা এখনও কার্যকরী রয়েছে। তাই নিম্ন আদালত এ সম্পর্কে কোনও সিদ্ধান্ত দেওয়ার অধিকারী নয়।

উল্লেখ্য, মোগল সম্রাট আওরঙ্গজেব ১৬৬৯ খ্রিস্টাব্দে এই মসজিদটি তৈরি করেছিলেন। এর পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। উগ্র হিন্দুরা দাবি করে আসছে, বাবরি মসজিদের মতো বারাণসীর জ্ঞানভাপি মসজিদ ও মথুরায় অবস্থিত আর একটি মসজিদও মন্দির নির্মাণের জন্য তাদের হাতে তুলে দিতে হবে। পূবের কলম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa