
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাম মন্দির প্রতিষ্ঠায় অর্থ অনুদানের ঘোষণা দিয়েছেন রিজভী।
এসময়, বিতর্কিত এ জমি নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন সেটিকে এসময়ের ‘সেরা রায়’ হিসেবেও আখ্যা দেন রিজভী। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্মভূমি বলে দাবি করা এ জায়গাটিতে মন্দির প্রতিষ্ঠায় আদালতের দেওয়া রায়ে তিনি সন্তুষ্ট।
তার ব্যক্তিগত সংগঠন ‘ওয়াসিম রিজভী ফিল্ম’ থেকে তিনি মন্দির নির্মাণের জন্য ‘রাম জন্মভূমি নিয়াসকে’ ৫১ হাজার রুপি অনুদানের ঘোষণা দেন।
গত ৯ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টার দিকে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গাগৈ’র নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ বহুল প্রতীক্ষিত বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেন। রায় অনুসারে, মসজিদের বিতর্কিত ওই জমি সরকার পরিচালিত একটি ট্রাস্টকে দেওয়া হবে। তারা সেখানে একটি মন্দির নির্মাণ করবে। অন্যদিকে মসজিদ নির্মাণের জন্য শহরের উপযুক্ত কোনো জায়গায় মুসলমানদের পাঁচ একর জমি দেওয়া হবে।
এদিকে রায় ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহল পর্যন্ত আলোচনা-সমালোচনা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



