বাবাকে ভিডিও কলে রেখে মেয়ের আত্মহত্যা

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী বাবার সঙ্গে ভিডিও কলে সংযোগ রেখে নাদিরা সুলতানা রুমি (২৪) নামের এক নারী আত্ম হ ত্যা করেছেন।

বাবাকে ভিডিও কলে রেখে মেয়ে নাদিরা
প্রতীকী ছবি
Advertisement

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর নাপিতখালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাদিরা সুলতানা রুমি প্রবাসী আবুল কালামের কন্যা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার আগ মুহূর্তে রুমি তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে সমস্যার কথা জানান। এক পর্যায়ে তার বাবা বিরক্তবোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুনরায় কল দিলে রিসিভ করে মোবাইল এক পাশে ফেলে রাখেন বাবা আবুল কালাম। অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আ ত্ম হ ত্যা করে।

পরে বাড়ির লোকজন দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ দেখতে পান। স্থানীয়দের মারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কীভাবে চিনবেন মিষ্টি ও রসালো তরমুজ? কেনার আগে মনে রাখবেন যেসব বিষয়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.