জুমবাংলা ডেস্ক : অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইসহাক (৩৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্য বেতাগী গ্রামের মতিউর রহমানের সন্তান।

বাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ছেলের
ছবি সংগৃহীত
Advertisement

বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, বেতাগী গ্রামের বৃদ্ধ মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নিতে বললে আর্থিক সমস্যায় নেওয়া সম্ভব হয়নি। বুধবার টাকা জোগাড় করে বাবাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন ইসহাক। ছোট ভাইকে বাবার সঙ্গে হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন তিনি।

সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেরার পথে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়৷ এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য মো. সাঈদ জানান, বাবাকে হাসপাতালে ভর্তির পর বাবার ছবি দিয়ে ফেসবুকে সবার দোয়া চেয়েছিল ইসহাক। যেখানে সবাই কমেন্টে তার বাবার জন্য দোয়া জানাচ্ছে এখনো। ফেসবুকে সেই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা ব্যবধানে ইসহাক মারা গেছে।

সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.