Advertisement

নিজেস্ব প্রতিবেদক, প্রতিবেদক: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন কৃষিবিজ্ঞানী ড. নাজিরুল ইসলাম। রোববার (১০ মে) তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামানের কাছে যোগদানপত্র দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বারির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের জারিকরা আদেশ বলে তিনি বারির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন।

বারির প্রটোকল অফিসার আল-আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. নাজিরুল ইসলাম ১৯৬২ সালের ১০ অক্টোবর ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১১ জানুয়ারি তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হন।

বারির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের আেগ তিনি বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. নাজিরুল ২০০৬ সালে ফিলিপাইনের ইউনিভার্সিটি অব দি ফিলিপাইন, লস ব্যানস থেকে উদ্যানতত্ত্ব ও কৌলিসম্পদ (মাইনর) বিষয়ে সফলতার সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে তার ২৭টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি দৈনিক ও মাসিক পত্রিকায় নিয়মিত বিজ্ঞান গবেষণা বিষয়ক বিভিন্ন নিবন্ধ লেখেন।

দেশের কৃষি গবেষণায় অসামান্য অবদানের জন্য ড. নাজিরুল ইসলামকে ২০১৭ সালের ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২২ দেন। দেশে নারিকেল নিয়ে গবেষণা ও উন্নয়নে তিনি অসামান্য ভূমিকা পালন করেছেন।  

তিনি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ এবং সিম্পোজিয়ামে যোগদানের উদ্দেশে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়া ভ্রমণ করেন। এছাড়া তিনি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ, বাংলাদেশ উদ্যানতত্ত্ব সমিতি, বাংলাদেশ কীটতাত্ত্বিক সমিতি, বাংলাদেশ উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব সমিতি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতি এবং বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্য।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google