
তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় নানান কারণে আলোচনায় এসেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার বাসা ঘিরে রেখে অ’স্ত্র উদ্ধারে তল্লাশি চালাচ্ছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত ফাহিমের নেতৃত্বে যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর চকবাজারের বাসায় অভিযান চলছে।
অভিযানে থাকা এক র্যাব কর্মকর্তা জানান, তার কাছে আরও অবৈধ অস্ত্র রয়েছে বলে তারা জানতে পেরেছেন। এসব উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
জানা গেছে, কোনো পদ-পদবী না থাকলেও যুবলীগের নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজার এলাকায় মা’দক ব্যবসার নিয়ন্ত্রণসহ ব্যাপক চাঁদাবাজি করতো টিনু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



