
পূর্ব লাদাখের পরিস্থিতি পর্যালোচনা, মোতায়েন করা রাফায়েলের সংখ্যাবৃদ্ধির গুরুত্ব, চীনা সেনার অবস্থানসহ একাধিক রণকৌশল সাজিয়ে নিতে এই বৈঠক বলে জানা গেছে। তবে শুধু লাদাখ নয়, দেশের উত্তর ও উত্তর পূর্ব প্রান্ত জুড়ে চীনের সীমান্তেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে ভারতের বিমান বাহিনী।
অরুণাচল প্রদেশ, সিকিম ও উত্তরাখণ্ডের চীন সীমান্তের পরিস্থিতিও এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রথম পর্যায়ের রাফায়েল মোতায়েন করা হয়েছে লাদাখ সেক্টরে। সেক্ষেত্রে, আরও রাফায়েল ফাইটার জেট মোতায়েন করা হবে কীনা, তা দেখা হবে। জানা গেছে, জুলাই মাসের শেষের দিকে ভারতের বিমান বাহিনীর হাতে এসে পৌঁছবে কমপক্ষে ৩৬টি রাফায়েল ফাইটার জেট।
তিনদিনের বৈঠকের মূল অ্যাজেন্ডা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পর্যালোচনা। বৈঠকে উপস্থিত থাকবেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



