
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে।খবর হারেৎজের।
ইসরাইলি দৈনিকটি আরও লিখেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরাইল।
এছাড়া, পশ্চিমতীরেও ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছে দখলদার সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



