Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news বিএনপি ক্ষমতায় এলেই চুল কাটবেন! ১৬ বছরের জেদ নিয়ে মুখ খুললেন সাবু
Bangladesh breaking news ঢাকা বিভাগীয় সংবাদ

বিএনপি ক্ষমতায় এলেই চুল কাটবেন! ১৬ বছরের জেদ নিয়ে মুখ খুললেন সাবু

By Tarek HasanDecember 24, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : মানুষের রাগ, ক্ষোভ কিংবা জেদ কতোটা কঠোর হতে পারে তার একটি উদাহরণ সাবু মণ্ডল। আওয়ামী লীগের ওপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে সেটা এখনও ধরে রেখেছেন ৪০ বছর বয়সী সাবু।

বিএনপি ক্ষমতায় এলেই চুল কাটবেন! ১৬ বছরের জেদ নিয়ে মুখ খুললেন সাবু

Advertisement

পেশায় কাঠমিস্ত্রি সাবু মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার দয়রামপুর গ্রামের তালেব মণ্ডলের ছেলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী তিনি।

জানা গেছে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপির পরাজয়ের পর বিএনপিকর্মী সাবুর ওপর অত্যাচার-নির্যাতন চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকে পণ করেছিলেন যতদিন আওয়ামী লীগ সরকারের পতন না হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত চুল কাটবেন না তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও নিজের প্রতিজ্ঞায় এখনও অনড় সাবু মণ্ডল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তবেই চুল কাটবেন বলে জানিয়েছেন তিনি। নিজের স্ত্রী-সন্তান, পাড়া-প্রতিবেশী এমনকি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুরোধ করেও সাবু মণ্ডলের চুল কাটাতে পারেননি।

সাবু মণ্ডল বলেন, আমি বিএনপির একজন কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মিছিল-মিটিং করি ও ভোট দেই। ওই নির্বাচনে বিএনপি পরাজিত হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ওপর জুলুম-অত্যাচার চালায়। আমার বাড়ি থেকে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। একটি মাইক্রোবাস কিনেছিলাম সেটিও নিয়ে যায়।

সেসময় আওয়ামী লীগের লোকজন আমাকে বলেছিল, আমি যদি আওয়ামী লীগে যোগ দেই তাহলে তারা আমাকে শান্তিতে বসবাস করতে দিবে। নাহলে আমার ওপর জুলুম-অত্যাচার চালাতেই থাকবে। আমি তাদের বলেছিলাম আমি মরে গেলেও বিএনপি ছাড়ব না। এরপর তারা আমার ও আমার পরিবারের ওপর আরও জুলুম-অত্যাচার চালাতে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি প্রতিজ্ঞা করি, যতদিন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন না হবে এবং আমার দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমি মাথার চুল কাটব না।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এতে আমি কিছুটা শান্তি পেয়েছি, তবে মাথার চুল কাটেনি। দেশনায়ক তারেক রহমান দেশে ফেরার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেদিন সরকার গঠন করবে, সেদিনই আমি মাথার চুল কাটবো। এছাড়া আমি মরে গেলেও মাথার চুল কাটবো না।

সাবু মণ্ডলের বড়ভাই হোসেন মণ্ডল বলেন, আমরা মোট ৯ ভাই। সবাই আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপির রাজনীতি করি। এরজন্য আমাদের সব ভাইকেই আওয়ামী লীগ দ্বারা অত্যাচার-নির্যাতন ও হামলা-মামলার শিকার হতে হয়েছে। এজন্য আমার ছোটভাই সাবু ১৬ বছর আগে প্রতিজ্ঞা করে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত চুল কাটবে না। এখনও পর্যন্ত সে তার মাথার চুল কাটেনি। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল বিএনপি ক্ষমতায় আসবে এবং আমার ভাই সাবু তার মাথার চুল কাটবে।

সাবুর স্ত্রী লতা পারভীন বলেন, আমার স্বামী বিএনপিকে ভালোবাসে। আমিসহ আমার বাবার বাড়ির লোকজন, পাড়া-প্রতিবেশী এমনকি দলের নেতাকর্মীরাও অনেকবার তাকে চুল কাটার জন্য অনুরোধ করেছি। আমি চুল কাটার কথা বললে আমার সঙ্গে সে রাগারাগি করে, তারপরও চুল কাটে না।

প্রেমের টানে খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে পাকিস্তানি যুবক

প্রতিবেশী কাজী আমজাদ হোসেন বলেন, সাবুর মতো এমন দলপাগল মানুষ আমি আর কোথাও দেখিনি। সে বিএনপিকে খুবই ভালোবাসে। আমরা অনেক বুঝানোর পরও সে তার মাথার চুল কাটেনি। বিএনপি ক্ষমতায় এলে তবেই সে তার মাথার চুল কাটবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa