Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ‘১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা শক্তহাতে প্রতিহত করা হবে’
ঢাকা বিভাগীয় সংবাদ রাজনীতি

‘১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা শক্তহাতে প্রতিহত করা হবে’

By Saiful IslamDecember 7, 20222 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, ১৯৭৫ এ বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে এবং ২০০৪ সালে গ্রেণেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেছে ১৯৭১ সালের সেই অপরাজিত শক্তিই ১০ ডিসেম্বর দেশে অরাজকতা সৃষ্টি করতে পায়তারা করছে।
‘১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা শক্তহাতে প্রতিহত করা হবে’

Advertisement

বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদও ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খুনী তারেক রহমান লন্ডনে বসে অবৈধভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। আগামী ১০ ডিসেম্বর জামায়াত-বিএনপি যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে শক্তহাতে তা প্রতিহত করবে।
‘১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা শক্তহাতে প্রতিহত করা হবে’
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইসরাফিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-০২ আসনের এমপি মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের দূরদর্শী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে দেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে দেশকে উন্নত দেশে রুপান্তরিত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত বিএনপি-জামায়াত সাধারণ জনগণের পাশে না দাড়িয়ে উল্টো দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে।

সম্মেলনে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো: ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আফছার উদ্দিন সরকার পুন:নির্বাচিত হয়েছেন। এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন মো: জাহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি মো: রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, আ.ফ.ম. সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa