
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে গেছেন।
এর আগে শনিবার (২৯ জুলােই) রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে আমানকে আটক করা হয়। এ সময় তিনি অসুস্থতার কথা জানালে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গাবতলী থেকে আমান উল্লাহ আমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এ সময় তিনি অসুস্থতা অনুভব করেন। হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তার সবকিছু ঠিকঠাক বলে জানিয়েছেন।’
ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



