জুমবাংলা ডেস্ক : জাতীয় বাজেট নিয়ে বিএনপির ২৪ দফা ভাবনা তুলে ধরায় দলটিকে ধন্যবাদ দিলেও তাতে সরকারের কোনো সাফল্যের কথা না উল্লেখ করায় হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চার মাঝেও আসন্ন বাজেট নিয়ে ২৪ দফা ভাবনা তুলে ধরায় তাদের ধন্যবাদ জানাই।’
শনিবার (২৯ মে) সকালে তাঁতী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতাদের এ থেকে ভাবনার মাঝে সরকারের সফলতা বা অর্জনের কোনো একটি বাক্যও খুঁজে পেলাম না। বিএনপি যত ইতিবাচক ভাবনাই ভাবুক, তারা তাদের সেই সংকীর্ণতার বৃত্ত থেকে আজও বের হতে পারেনি।
কাদের বলেন, বিএনপি আসন্ন বাজেট নিয়ে ২৪ দফা ভাবনা তুলে ধরেছে। এ জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। তারা যতই দ্বিবাচক ভাবনাই ভাবুক কিন্তু সংকীর্ণতার বৃত্ত থেকে বিএনপি এখনো বের হতে পারেনি।
তিনি আরো বলেন, আসন্ন বাজেটেও গণমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়ন, সংকট মোকাবেলা এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বহুমাত্রিক পরিকল্পনার অন্যান্য সমন্বয় গড়বে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


