Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সিলেট বিএনপির কর্মী মনে করে ডিএসবি সদস্যকে পেটালেন ওসি
বিভাগীয় সংবাদ সিলেট

বিএনপির কর্মী মনে করে ডিএসবি সদস্যকে পেটালেন ওসি

By Saiful Islamডিসেম্বর 12, 20192 Mins Read

বিএনপির কর্মী মনে করে ডিএসবি সদস্যকে পেটালেন ওসি

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির কর্মী ভেবে পুলিশ কন্সটেবল (ডিএসবি) কে পিটিয়েছেন থানার ওসি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিএনপির বিক্ষোভকালে মৌলভীবাজারে এ ঘটনা ঘটেছে। পুলিশ কন্সটেবল আবুল বাশারকে পেটান মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন। হঠাৎ বিএনপির নেতা-কর্মীদের প্রতি আক্রমণাত্বক হয়ে ওঠে পুলিশ। এ সময় ডিএসবি সদস্য আবুল বাশারকে বিএনপির কর্মী ভেবে পেছন দিক থেকে গিয়ে পেটাতে থাকেন আলমগীর হোসেন।

এদিকে বিএনপির কর্মী ভেবে জেলা বিশেষ শাখা (ডিএসবি) কন্সটেবল আবুল বাশারকে বেদম পিটিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসেন। জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে শহরের চৌহমুনা থেকে সকাল ১০টায় বিএনপির নেতা-কর্মীদের মিছিল করার কথা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে দায়িত্ব পালন করতে আসেন ডিএসবি সদস্য আবুল বাশার। এ সময় মডেল থানার উপ-পরিদর্শক তাপসের নেতৃত্বে একদল পুলিশ চৌহমুনায় দায়িত্ব পালন করছিলেন। সকাল ১১টার দিকে বিএনপির ১৫-২০ জন কর্মী রাস্তায় জড়ো হন। তখন পুলিশের ড্রেস পরিহিত অবস্থায় সেখানে উপস্থিত হন মডেল থানার ওসি আলমগীর হোসেন। হঠাৎ বিএনপির নেতা-কর্মীদের প্রতি আক্রমণাত্বক হয়ে ওঠে পুলিশ। এ সময় ডিএসবি সদস্য আবুল বাশারকে বিএনপির কর্মী ভেবে পেছন দিক থেকে গিয়ে পেটাতে থাকেন আলমগীর হোসেন।

ডিএসবি সদস্য আবুল বাশার বলেন, “সকালে আমি অফিসে যাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ডিআইও-১ আবু তাহেরের সাথে চৌমুহনা পয়েন্টে যাই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে। ঘটনার সময় আমি যখন ছবি তুলতে যাই হঠাৎ করে পেছন দিক থেকে আমাকে ড্রেস পরিহিত অবস্থায় আক্রমণ করেন ওসি। তখন তাকে বলি, আমি ডিএসবি সদস্য। এরপরও তিনি আমার মাথায় আঘাত করেন।

মারধরের পর মডেল থানার উপ-পরিদর্শক তাপস বলেন, ‘পুলিশের লোক হলে কি হবে? ডিএসবির লোক কিছু করতে পারবে না। ডিএসবি অফিস একটি বাজে অফিস।” উপ-পরিদর্শক তাপস বলেন, “ওসি স্যারের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে ডিএসবি সদস্যের। আমি কিছুই বলিনি।”

অভিযোগের বিষয়ে আলমগীর হোসেন বলেন, “ছত্রভঙ্গ করতে ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার।” জানতে চাইলে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, “রাজনৈতিক একটা কর্মসূচী ছিল সেটি ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিতে গিয়েছিল। সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa