Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি হঠাৎ করে বিএনপির ৮ নেতার পদত্যাগ
বিভাগীয় সংবাদ রাজনীতি

হঠাৎ করে বিএনপির ৮ নেতার পদত্যাগ

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 10, 2022Updated:February 10, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে তিনটি কমিটি গঠন করায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আট নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

হঠাৎ করে বিএনপির ৮ নেতার পদত্যাগ
ছবি সংগৃহীত
Advertisement

আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা বিএনপির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র দিয়ে তারা দল থেকে পদত্যাগ করেন। একইসঙ্গে, আড়াইহাজার উপজেলা, পৌরসভা ও গোপালদী পৌরসভা বিএনপির ব্যানারে যৌথ সংবাদ সম্মেলন করে নেতারা সাংবাদিকদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন।

পদত্যাগকারী নেতারা হলেন, হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য ছানাউল্লাহ মোল্লা, আনোয়ার হোসেন, আড়াইহাজার পৌর আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর, মাছুমা বেগম এবং গোপালদী পৌরসভার আহ্বায়ক কমিটির তিন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন, অ্যাডভোকেট আবদুল বাছেদ, বাবুল হোসেন।

আর্থিক সুবিধা নিয়ে আড়াইহাজার উপজেলা, পৌর আহ্বায়ক কমিটি ও গোপালদী পৌরসভার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।

হাবিবুর রহমান হাবু সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ মিলে আর্থিক সুবিধা নিয়ে অসাংগঠনিকভাবে আড়াইহাজার উপজেলা, পৌরসভা ও গোপালদী পৌরসভার তিনটি বিতর্কিত কমিটি গঠন করে গুরুত্বপূর্ণ পদগুলো বিক্রি করেছেন। নিজেদের মনগড়া কমিটিতে দলের কোনও ত্যাগী নেতাকে স্থান দেওয়া হয়নি।’

নেতৃবৃন্দের অভিযোগ, এই দুই নেতা দলের নাম ভাঙিয়ে সুবিধাপন্থিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন। এতে দলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হচ্ছে। এ বিষয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের মোবাইল নম্বরে কল করেও পাওয়া যায়নি।

ভালোবাসার যৌক্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026

Latest News

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa