Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিকল্প নোবেল পেলেন পরিবেশকর্মী কিশোরী গ্রেটা
আন্তর্জাতিক

বিকল্প নোবেল পেলেন পরিবেশকর্মী কিশোরী গ্রেটা

By Shamim RezaSeptember 25, 20192 Mins Read

greta-20190925152255

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে পরিচিত সুইডেনের ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ পেলেন দেশটির কিশোরী জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। বুধবার ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ কিশোরী এই পরিবেশকর্মীর পুরস্কার প্রাপ্তির খবর দিয়ে বলেছে, এই তালিকায় গ্রেটা ছাড়াও আরো তিনজন রয়েছেন।

এক বিবৃতিতে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বলছে, বৈজ্ঞানিক সত্যকে প্রতিফলিত করে জলবায়ু পরিবর্তনে জরুরি পদক্ষেপ নিতে রাজনৈতিক দাবিকে জোরালো ও উৎসাহিত করায় থুনবার্গ এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যর্থ হওয়ায় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের ব্যাপক সমালোচনা করেন ১৬ বছরের এই সুইডিশ কিশোরী।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, এক বছর আগে সুইডেনের পার্লামেন্টের বাইরে একাই সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন গ্রেটা। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জরুরিভিত্তিতে পদক্ষেপ নেয়ার দাবিতে গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ গ্রেটার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

গ্রেটার সঙ্গে সুইডেনের বিকল্প নোবেল খ্যাত ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন ব্রাজিলের আদিবাসী ইয়ানোমামি জনগোষ্ঠীর নেতা দেবী কোপেনাওয়া, চীনের মানবাধিকার আইনজীবী জিও জিয়ানমেই ও পশ্চিম সাহারার মানবাধিকার কর্মী আমিনাতো হায়দার। পুরস্কারের অর্থ হিসেবে এই চার বিজয়ী এক মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন।

সোমবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে বক্তৃতার শুরুতেই প্রচন্ড আক্রমণাত্মকভাবে কথা বলা শুরু করে থুনবার্গ। বিশ্বনেতাদের উদ্দেশে বিশ্বের তরুণ ও যুব সমাজের হয়ে সে কী বার্তা দিতে চায় এমন প্রশ্ন করা হলে গ্রেটা থানবার্গ বলে, ‘আমাদের বার্তা হলো, আমরা আপনাদের ওপর নজর রাখছি।’

কিশোরী এই জলবায়ু আন্দোলনকারী বলে, ‘বাস্তুসংস্থান ধসে পড়ছে, গোটা বিশ্ব আজ গণবিলুপ্তির (মানুষসহ সকল প্রাণী) হুমকির মুখে অথচ আপনারা সবাই টাকার কথা বলছেন, আপনারা যার যার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে ভাবছেন। এই সাহস আপনাদের হয় কীভাবে?’

থুনবার্গ তার বক্তব্যে গোটা বিশ্বের তরুণ সমাজের সঙ্গে বিশ্বনেতারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করে। সরকারপ্রধানদের উদ্দেশে সে বলে, ‘আপনারা আমাদের সঙ্গে প্রতারণা করছেন, আমাদের ব্যর্থ করে দিচ্ছেন। আপনাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পারছে যুবসমাজ।’ সূত্র : রয়টার্স।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa