Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় গ্রামীণ ফোনের স্ক্র্যাচ কার্ডের দরকষাকষি নিয়ে আবু সাঈদ আহমেদ অন্তর (২২) নামে এক গ্রামীণফোন কর্মীকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়েছে হৃদয় নামে এক ব্যবসায়ী। পরে আহত আবু সাঈদকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জমিরদিয়া মায়ের মসজিদ বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভালুকা থানায় হৃদয়ের নামে ও অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন আবু সাঈদ।

আহত আবু সাঈদ আহমেদ অন্তর ভালুকা গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশন হাউজে সেলস্ এক্সিকিউটিভ হিসাবে কর্মরত। সে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নাসির উদ্দিনের ছেলে। হামলাকারী হৃদয় উপজেলার জমিরদিয়া মায়ের মসজিদ বাজারের হৃদয় টেলিকম এন্ড কসমেটিকস্ দোকানের মালিক। সে গফরগাঁও উপজেলার আসাদ আলীর ছেলে।

পুলিশ ও নির্যাতিত অন্তর জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভালুকা গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশন হাউজের সেলস্ এক্সিকিউটিভ আবু সাঈদ আহমেদ অন্তর উপজেলার জমিরদিয়া মায়ের মসজিদ বাজারের হৃদয় টেলিকম এন্ড কসমেটিকস্ দোকানে গ্রামীণ ফোনের স্ক্র্যাচ কার্ড বিক্রি করতে যায়। এ সময় হৃদয় স্ক্র্যাচ কার্ডের দরদাম করে নেয়। স্ক্র্যাচ কার্ডের দাম দেয়ার সময় হৃদয় নির্দিষ্ট দামের চাইতে কম টাকা দিতে চায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় হাতুড়ি দিয়ে আবু সাঈদ আহমেদ অন্তরের মাথায় আঘাত করে। এ সময় অন্তর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হৃদয় ও তার সহযোগীরা অন্তরের ব্যাগে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মুল্যের স্ক্র্যাচ কার্ড নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, পুলিশ অভিযুক্তদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.