Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন কিরঘিজস্তানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন কিরঘিজস্তানের প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 7, 20202 Mins Read

বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন কিরঘিজস্তানের প্রধানমন্ত্রী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন কিরঘিজস্তানের প্রধানমন্ত্রী বরোনভ। কার্যকরী প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধী নেতা জাপারভ। খবর ডয়চে ভেলে’র।

নির্বাচনের ফলাফল বেরনোর পরেই কিরঘিজস্তানে শুরু হয়েছিল সাধারণ মানুষের বিক্ষোভ। পুলিশের বাধা সত্ত্বেও বিক্ষোভকারীরা পার্লামেন্ট ও প্রেসিডেন্টের অফিস দখল করে নিয়েছিল। মঙ্গলবার সেন্ট্রাল ইলেকশন কমিশন ঘোষণা করে, সাধারণ নির্বাচনের ফলাফল বাতিল করা হলো। উত্তেজনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।

এরপরই প্রধানমন্ত্রী বরোনভ পদত্যাগ করেন। কার্যকরী প্রধানমন্ত্রী হয়েছেন জাপারভ। একদিন আগেই বিক্ষোভকারীরা তাঁকে জেল থেকে মুক্ত করেছে। প্রেসিডেন্ট জিনবেকভও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে মিডিয়ার রিপোর্ট। তিনি বলেছেন, কোনো শক্তিশালী নেতাকে তিনি দায়িত্ব হস্তান্তর করতে রাজি। তবে সেই শক্তিশালী নেতা কে তা তিনি জানাননি।

মঙ্গলবার পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছিল। সেখানেই কার্যকরী প্রধানমন্ত্রী হিসাবে জাপারভকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৭-তে তাঁকে আটক করা হয়েছিল। গত ৪ অক্টোবরের ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু তাঁর সমর্থকরা সোমবার তাঁকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসে। তিনিই কার্যকরী প্রধানমন্ত্রী হয়েছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভাই কাজ চালাবে।

সাধারণ নির্বাচনের ফল বেরনোর পরেই বিক্ষোভেউত্তাল হয়ে ওঠে কিরঘিজস্তান। বিক্ষোভকারীদের দাবি ছিল, ভোটে জালিয়াতি করা হয়েছে। তাই তাঁরা এই ফলাফল মানবেন না। শেষ পর্যন্ত এই বিক্ষোভের জেরেই ফলাফল বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী বদলও হয়েছে।

কিরঘিজস্তানে জনতার এই আন্দোলন নতুন নয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা রাষ্ট্র হওয়ার পর বহুবার সাধারণ মানুষ এভাবেই বিক্ষোভ দেখিয়েছেন। ২০০৫ ও ২০১০ সালে দুইজন প্রেসিডেন্ট বিক্ষোভের জেরেই ক্ষমতা হারিয়েছেন। এ বার তৃতীয় প্রেসিডেন্টও ক্ষমতা হারাতে পারেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa