
গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে দেশটির বৈরুতে অচলাবস্থা বিরাজ করছে। চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় লেবানিজ জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন মানাল।
বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। বিস্ফোরণের ওই ঘটনায় এ পর্যন্ত ১৬০ জন নিহতের পাশাপাশি ৬ হাজার আহত হয়েছেন।
শনিবার লেবাননের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে একদল আন্দোলনকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণা দিয়েছেন। বিক্ষোভ মিছিলের পর আন্দোলনকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে ঢুকে পড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



