Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বিজেপিকে ঠেকাতে পশ্চিমবঙ্গে অন্যরকম জোট
আন্তর্জাতিক

বিজেপিকে ঠেকাতে পশ্চিমবঙ্গে অন্যরকম জোট

By Mohammad Al Aminজানুয়ারি 8, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ‘বিজেপিকে একটিও ভোট নয়’— এই স্লোগান তুলে পশ্চিমবঙ্গে একটা জোট গড়লেন কিছু বামপন্থি, অতি বামপন্থি এবং মানবাধিকার কর্মীরা। বিধানসভা ভোট পর্যন্ত তারা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন৷ খবর ডয়চে ভেলের।

সরকারের পক্ষে, বিপক্ষে বুদ্ধিজীবী, চিন্তাবিদদের জোট পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়৷ এর আগে সবথেকে বড় নজির আছে সিঙ্গুর, নন্দীগ্রামে সরকারি দমনপীড়নের পর বাংলার বিদ্বৎজনেদের মিছিল, প্রচার পশ্চিমবঙ্গে প্রশাসনিক পালা বদলের সমর্থনে৷ পরিবর্তনের সেই মিছিলে যারা হেঁটেছিলেন, পরবর্তীতে তৃণমূল সরকারের কাজে তাদের অনেকেরই মোহভঙ্গ ঘটেছে৷

সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে সদ্য গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জোট কিছুটা অভিনবই৷ কারণ, ওদের প্রাথমিক এবং মৌলিক স্লোগান— ফ্যাসিস্ট বিজেপি–কে একটিও ভোট নয়৷

মূলত বেশ কিছু মানবাধিকার রক্ষা সংগঠন, কিছু অতি বামপন্থি সংগঠন, যারা সাম্প্রতিক অতীতে সরকারের জমি অধিগ্রহণের বিরোধিতা করে আন্দোলন গড়েছিল ভাঙড়ে এবং সেই সঙ্গে বিভিন্ন পেশা থেকে আসা কিছু মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন৷

সম্প্রতি তারা কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছেন৷ চলচ্চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় এই জোটের অন্যতম সদস্য৷ সভা সমাবেশে অংশ নেওয়া ছাড়াও সোশাল মিডিয়ায় লেখালেখির মাধ্যমে তিনি সরব হয়েছেন৷

কেন বিজেপির বিরুদ্ধাচারী দলগুলির কাউকে সরাসরি ভোট দেওয়ার কথা বলছেন না ওরা, তার যুক্তি খুব সোজাসাপ্টা৷

অনিকেত বলেন, ‌সংসদীয় গণতন্ত্রে যে দল যখনই সরকার করেছে, তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা জনবিরোধী কাজ করেছে, মানুষের বিরুদ্ধে গেছে, মানুষের মৌলিক উন্নয়ণ তারা কিছুই করেনি৷ বড়লোকদের জন্যেই সরকার তৈরি হয়৷ ১৯৪৭ সাল থেকেই তাই৷ কিন্তু বিজেপির সঙ্গে এদের একটা মৌলিক তফাত রয়েছে৷ বিজেপি একটা ফাসিস্ট দল, যারা ‘‌৪৭–এ অর্জিত স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, বা আমাদের সাংবিধানিক কাঠামো— সেটাকেও শেষ করে দিতে চায়৷ তারা একটা হিন্দু রাষ্ট্রের কথা বলে৷ তারা মনুবাদের কথা বলে, ব্রাহ্মণ্যবাদের কথা বলে। তার জন্য তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বা আরও যে দশটা দল আছে, তার থেকে বিজেপিকে আমরা আলাদা মনে করি৷ আরও ভয়ঙ্কর একটা মৌলবাদী শক্তি হিসেবে মনে করি, যারা ইতিহাসকে উল্টো দিকে ঘোরাতে চাইছে!

অভিজ্ঞ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য যদিও মনে করছেন, সমস্ত রাজনৈতিক দলকেই খারাপ বলে চিহ্নিত করে ওরা কার্যত বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন৷

তিনি বলেন, সবাই খারাপ যদি হয়, তাহলে মানুষের মধ্যে এই ধারণা হতে পারে যে, বিজেপিকে একবার (‌ভোট)‌ দিয়েই দেখি না, ওরা খারাপ কতখানি হয়!‌ ওদের থেকেও খারাপ কিনা, সেটা দেখি৷ সুতরাং এটা প্রত্যক্ষভাবেই ওরা বিজেপিকে সাহায্য করে দিচ্ছেন৷ যদি বলে বামপন্থিরা খারাপ, তৃণমূল খারাপ, কংগ্রেস আগে রাজত্ব করেছে, তারাও খারাপ। সবাই যদি খারাপ হয়, তাহলে বাংলায় এখনও পর্যন্ত শাসন ক্ষমতায় আসেনি কে?‌ তার উত্তর হচ্ছে বিজেপি৷ তাহলে দেখা যাক বিজেপি কীভাবে চালায়৷ সেটা তো বিজেপি বলছেও, যে আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন না!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa