Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিদেশিদের জন্য তাৎক্ষণিক ভিসা চালু করলো সৌদি
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য তাৎক্ষণিক ভিসা চালু করলো সৌদি

By Saleh MohammadAugust 22, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি কর্মীদের জন্য তাৎক্ষণিক ভিসা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। এর ফলে এখন থেকে দেশটির প্রাইভেট সেক্টরের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান বিদেশি কর্মীদের তাৎক্ষণিক ভিসা প্রদান করতে পারবে।
সৌদি আরবের মিনিস্ট্রি অব লেবার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সম্প্রতি এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তারা জানায়, যে সব প্রতিষ্ঠান সৌদি সরকারের ফ্ল্যাগশীপ ন্যাশনালাইজেশন প্রোগ্রামে রয়েছে, তারাই এ ধরণের ভিসা প্রদান করতে পারবে।

বিদেশিদের জন্য তাৎক্ষণিক ভিসা চালু করলো সৌদিমূলত সৌদি আরবের নিতাকাত ন্যাশনালাইজেশন প্রোগ্রামের অধীনে গ্রীন কোডেড প্রতিষ্ঠানসমূহকে এ প্রাধিকার প্রদান করা হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিষ্ঠানসমূহ কি ধরণের কাজ করে, তাদের মোট কর্মচারীর সংখ্যা এবং সেখানে কতজন সৌদি নাগরিক কাজ করছেন- এসবের ভিত্তিতে ক্যাটাগরিসমূহ নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে চার ধরণের ক্যাটাগরি বিদ্যমান। প্লাটিনাম, সবুজ (এতে তিনটি সাব ক্যাটাগরি রয়েছে), হলুদ এবং লাল। নিতাকাত ন্যাশনালাইজেশন প্রোগ্রামের অধীনে সৌদি সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে (বিশেষ করে প্রাইভেট সেক্টরে) সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।

Advertisement

মন্ত্রণালয়ের ওয়েব সাইটে উল্লেখ করা হয় যে, এ তাৎক্ষণিক ভিসা বর্তমানে প্রচলিত ভিসা প্রসেসিং এর জন্য আট মাস সময় হ্রাস করবে।

এ জন্য প্রতিষ্ঠানটিকে একটানা ১৩ সপ্তাহ এবং বছরের অন্তত ২৬ সপ্তাহ সবুজ ক্যাটাগরির মান বজায় রাখতে হবে। তাদের লাইসেন্স, বেতন ভাতার মান সরকারের নির্দিস্ট মানদন্ড অনুযায়ী থাকতে হবে।

সৌদি আরবের মিনিস্ট্রি অব লেবার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এর মন্ত্রী আহমাদ আল রাজী বলেন, প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে এ ব্যবস্থা ২০২৩ সালের মধ্যে ৫,৬১,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

এছাড়াও এ পদ্ধতিটি কর্মস্থলের পরিবেশের মান উন্নয়ন, কর্মদক্ষতা এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সৌদিতে বিনিয়োগের মাত্রা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। সৌদি সরকারের ভিশন ২০৩০ এর লক্ষ্যপূরণে এ ব্যবস্থা তাদের বেকারত্বের হার কমিয়ে ৭ ভাগে নিয়ে আসতেও সক্ষম হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa