Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিলেন বিদ্যা মিম
বিনোদন

ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিলেন বিদ্যা মিম

By Md EliasMay 24, 2026, 10:42 PM Asia/Dhaka2 Mins Read

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। তার সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ঢালি সুপারস্টার আরিফিন শুভ। এ সিনেমাটির মুক্তি কেন্দ্র করে দর্শক মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

বিদ্যা সিনহা মিম

Advertisement

উৎসবের আমেজ বহুগুণ বাড়িয়ে দেবে সিনেমা ‘মালিক’। এরই মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে সিনেমাটির একটি রোমান্টিক গানের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

শেয়ার করা সেই ছবিতে দেখা গেছে, শুভ ও মিমের এক দারুণ রোমান্টিক রসায়ন ফুটে উঠেছে। মিমকে দেখা গেছে ঐতিহ্যবাহী জামদানি নকশার একটি দৃষ্টিনন্দন গোলাপি শাড়িতে, সঙ্গে ম্যাচিং অলঙ্কার ও চুলে জড়ানো খোঁপার সাজ তার লুকে এনেছে বাঙালি নারীর চিরায়ত স্নিগ্ধতা।

অন্যদিকে আরিফিন শুভ ধরা দিয়েছেন একদমই ভিন্ন ও রাফ লুকে লম্বা চুল, ঘন দাড়ি ও গায়ে জলপাই সবুজ রঙের শার্ট এবং জিন্স। ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্প কেন্দ্র করে। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অসাধারণ হয়ে ওঠে, অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তাই রুপালিপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

এর আগে সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক দুটি পোস্টার প্রকাশ করা হয়। এর মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ। ‘মালিক’ সিনেমাটি মুক্তির ঘোষণায় প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন আমেজ ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম পোস্টারটিতে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে।

দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোমান্টিক আবহে। সেখানে দেখা গেছে, সুপারস্টারের সঙ্গে জুটিবেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বক্তব্য তুলে ধরা হয়েছে— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, বড়পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এ দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
রণবীর

রণবীর সিংয়ের সঙ্গে কাজ করতে চান ত্রিধা, জানালেন স্বপ্নের প্রজেক্ট

May 24, 2026, 9:56 PM Asia/Dhaka
সমুক

অক্ষয় কুমারের নতুন এলিয়েন থ্রিলার ‘সমুক’ নিয়ে বলিউডে চাঞ্চল্য

May 24, 2026, 8:49 PM Asia/Dhaka
পাগলী

‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, বরং পাগলী চরিত্র হিসেবেই চিনে’

May 24, 2026, 8:44 PM Asia/Dhaka
Latest News
রণবীর

রণবীর সিংয়ের সঙ্গে কাজ করতে চান ত্রিধা, জানালেন স্বপ্নের প্রজেক্ট

সমুক

অক্ষয় কুমারের নতুন এলিয়েন থ্রিলার ‘সমুক’ নিয়ে বলিউডে চাঞ্চল্য

পাগলী

‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, বরং পাগলী চরিত্র হিসেবেই চিনে’

শাকিব

ইউ সনদ পেল শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’

oishoriya

কান মাতালেন ঐশ্বরিয়া-আরাধ্যা

শাকিবের রকস্টার

অবশেষে মুক্তি পাচ্ছে শাকিবের রকস্টার

মাতৃভূমি

সালমান খানের ‘মাতৃভূমি’ নিয়ে অনিশ্চয়তা, নতুন শুটিংয়ের গুঞ্জন

মাহিয়া

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর এখন কলকাতায় মাহিয়া মাহি

জান্নাতুল সুমাইয়া হিমি

আমি পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার: হিমি

অভিনেত্রী রুক্মিণী

অভিনেত্রীর বিকিনি পরা ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেলো

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp