Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news বিদ্যালয় থেকে ফেরার পথে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
Bangladesh breaking news চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিদ্যালয় থেকে ফেরার পথে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

By Tarek HasanSep 10, 2024, 12:26 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে নদী পার হতে গিয়ে খেয়া নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কানাই সাহা ঘাট–সংলগ্ন তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।

student

মৃত দুই শিক্ষার্থী হলো পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের মো. গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২) ও একই গ্রামের মো. মুসা মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১৩)। দুজনের নামই সামিয়া আক্তার। পড়ত কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে।

স্থানীয়রা বলেন, ছাত্রীরা প্রতিদিনই খেয়া নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে আসে, আবার ছুটির পর একইভাবে নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরে যায়। প্রতিদিনের মতো গতকালও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী খেয়া নৌকায় করে বাড়ি ফিরছিল। মাঝনদীতে নৌকা ডুবে যায়। অন্যরা তীরে উঠতে পারলেও দুই সামিয়ার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মনির হোসেন ও মো. ইসমাইল বলেন, খেয়া নৌকাটি কানাই সাহ ঘাট থেকে ছেড়ে যায়। নৌকাটি নদীর মাঝামাঝি যেতেই পাশ দিয়ে ইঞ্চিনচালিত ট্রলার কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিল। ওই ট্রলারে সৃষ্ট ঢেউয়ের ধাক্কায় খেয়া নৌকাটি হেলেদুলে একদিকে কাত হয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর তলিয়ে যাওয়া দুই সামিয়াকে উদ্ধার করেন। তাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড় পরিবর্তন আসছে ইউরোপ ভ্রমণে

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খেয়া নৌকায় নদী পার হতে গিয়ে দুই শিক্ষার্থী তিতাস নদীতে ডুবে মারা গেছে। কারও কোনো অভিযোগ না থাকায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের স্বজনেরা তাদের মরদেহ নিয়ে গেছেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

May 24, 2026, 4:29 PM Asia/Dhaka
শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

May 24, 2026, 4:14 PM Asia/Dhaka
কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

May 24, 2026, 4:10 PM Asia/Dhaka
Latest News
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

আওয়ামী লীগ নেতার মেয়ে

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

ব্যাংকিং খাত

ব্যাংকিং খাতের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে: গভর্নর

শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp