Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিদ্যালয়ের মাঠে পানি আটকিয়ে মাছ চাষ!
জাতীয় বিভাগীয় সংবাদ

বিদ্যালয়ের মাঠে পানি আটকিয়ে মাছ চাষ!

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 24, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং জাতীয় সঙ্গীতের সমাবেশ বিঘ্নিত হচ্ছে। খবর ইউএনবি’র।

YOEB2uVVgnT5uNwtNLgNrahNE5VEOPrsizNT2CUX

Advertisement

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের ড্রেনের রাস্তা বন্ধ করে পানি আটকিয়ে মাছ চাষের উপযোগী করে ইজারা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে মাঠের পানি ড্রেন দিয়ে পাশ্ববর্তী খালে ১-২ ঘণ্টার মধ্যে পানি নেমে যেত, কিন্তু এখন ড্রেন বন্ধ করে দেয়ায় পানি আর খালে নামতে পারে না। এ কারণে আমরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারি না। জাতীয় সঙ্গীতও গাওয়া হয় না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাছ চাষের কারণে শিক্ষার্থীদের খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও জাতীয় সঙ্গীতের সমাবেশসহ সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়টিতে চার জন শিক্ষক ও ১৮৭ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে একটি দ্বিতল ভবন রয়েছে। নিচতলায় নিয়মিত মা ও অভিভাবক সমাবেশ আর দ্বিতীয় তলায় ক্লাশ রুম হিসেবে ব্যবহত হতো, এখন তাও বন্ধ রয়েছে।

বিদ্যালয়ের মাঠটি বিদ্যালয় ও রাস্তা থেকে ৩-৪ ফুট নিচু হওয়ায় বৃষ্টি হলে আশপাশের পানি এসে মাঠে জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসী জানায়, এ মাঠে ছেলে-মেয়েরা খেলাধুলাসহ নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এলাকার কোনো লোক মারা গেলে এই মাঠে জানাজা হতো, তা ও বন্ধ হয়ে গেছে। অতি দ্রুত পানি নিষ্কাশন করা প্রয়োজন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম জানান, মাঠে আজিজ নামে এক লোক পানি আটকিয়ে মাছ চাষ করছে। আজিজ একা নয়, তিনি তার আত্মীয় স্বজনদের নিয়ে মাঠে মাছ চাষ করছেন বলে জানান বিদ্যালয়ের সভাপতি দুলারুর রহমান।

সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa