Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিনা অপরাধে ৫ বছর জেল খেটে অবশেষে রাজধানীর পল্লবীর বেনারসী কারিগর আরমান বিহারী উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন । বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরে কাশিমপুর-২ থেকে মুক্তির পর স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল।

জানা গেছে, ২০১৬ সালে পল্লবী থানার এক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী শাহাবুদ্দিনের পিতার নামের সঙ্গে মিল থাকায় আরমানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এর পর থেকে সে কাশিমপুর কারাগারে ছিলেন।

জেল সুপার আব্দুল জলিল জানান, সকালে আরমান মুক্তি পেয়েছেন। আইনজীবি হুমায়ূন কবির পল্লবের এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আরমানকে মুক্তি দেন। এ সময় আদালত তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেন ।

এদিকে, বিনা অপরাধে জেলা খাটার বিষয়ে দোষী পুলিশ সদস্যের দৃষ্টান্ত শাস্তির দাবী করেছেন আরমানের বৃদ্ধা মা বানু। সুপ্রীম কোর্ট আইনজীবী পল্লব জানান,আরমান জেল থেকে মুক্ত হয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ্য করে ধন্যবাদ জানান তিনি ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google