Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ ফাহাদ বিশ্ববিদ্যালয়ে
আন্তর্জাতিক শিক্ষা

বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ ফাহাদ বিশ্ববিদ্যালয়ে

By জুমবাংলা নিউজ ডেস্কJune 7, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ জুন ২০২৪।

বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ ফাহাদ বিশ্ববিদ্যালয়ে

Advertisement

আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো সারাবিশ্বে শীর্ষস্থানীয়। তবে বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। দেশটিতে রয়েছে উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দাহরানে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। সৌদি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলে সর্বাধিক সম্মানিত। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* আবাসনের ব্যবস্থা।
* স্বাস্থ্য বীমা।
* পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
*গবেষণা ও বই প্রকাশের সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্যঃ 
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* আবেদনকারী শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ বা তার বেশি থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।

পিএইচডি প্রোগ্রামের জন্যঃ
* ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।
* আন্তর্জাতিক আবেদনকারীদের ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় নথি: 
* পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* তিনটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* জীবনবৃত্তান্ত (সিভি)।
* পাসপোর্ট সাইজের ছবি।
* রিসার্চ প্রপোজাল।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়টিতে বৃত্তির আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর অ্যাকাউন্টে সাইনআপ করুন এবং আপনার আগ্রহের প্রোগ্রাম নির্বাচন করুন। ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

July 10, 2026
ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

July 10, 2026

Latest News

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Primary

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, সর্বশেষ যা জানা গেল

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

খামেনি

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa