Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বিনা নোটিশে কেন্দ্রের পর্যবেক্ষক দল পশ্চিমবঙ্গে, ক্ষুব্ধ মমতা
আন্তর্জাতিক ওপার বাংলা

বিনা নোটিশে কেন্দ্রের পর্যবেক্ষক দল পশ্চিমবঙ্গে, ক্ষুব্ধ মমতা

By Shamim Rezaএপ্রিল 21, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনা মোকাবিলায় সমগ্র ভারত যখন ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে শুরু হয়ে গেলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বন্দ্ব। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ রাজ্যপাল জগদীশ ধনকড়েরও। সেই সব অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারকে কোনো নোটিশ না দিয় কলকাতায় মঙ্গলবার (২১ এপ্রিল) এসে হাজির কেন্দ্রের দুই পর্যবেক্ষক দল। তাদের বক্তব্য পশ্চিমবঙ্গ সরকার লকডাউন-বিধি ভঙ্গ করেছে। তাই তারা কেন্দ্রীয় সরকারের ঘোষিত ৭ হটস্পটযুক্ত জেলা পরিদর্শনে যাবেন। বিনা নোটিশে পর্যবেক্ষক দল এসে হাজির হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিহনা বলছেন, ‘কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বিনা নোটিশে কেন এই রাজ্যে এসেছেন? তা যতক্ষণ না আমাদের কাছে পরিষ্কার হবে, ততক্ষণ আমরা কোনো জেলা পরিদর্শণ করতে দেবো না।’

মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রের নির্দেশ মেনে চলছে রাজ্য সরকার। তাহলে বিনা নোটিশে রাজ্যে কেন পর্যবেক্ষক দল? এখানে সঠিক পদ্ধতি মানা হয়নি। রাজ্যকে সময়মতো জানানো উচিত ছিল। এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত পড়ে। বিষয়টি উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন।

কেন্দ্রীয় সরকারের ঘোষিত প্রথম দফার লকডাউনের সময় থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। রেশন কেলেঙ্কারি নিয়ে সরব সব রাজনৈতিক দলই। রাজ্যপাল জগদীশ ধনকড় টুইটে বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রত্যেকটি টিভি চ্যানেলে বলছেন, জনগণ ইচ্ছে করলেই একমাসের রেশন একবারেই নিতে পারে। কিন্তু জনগণ একদিনের রেশনই ঠিকমতো পাচ্ছে না। এসব নিয়ে রাজ্যপালের বিভিন্ন ধরনের কটাক্ষ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তার বিবাদ চরমে।

এবার শুরু হলো কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব। বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ বারবার বলে আসছেন, করোনা নিয়ে সঠিক তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরছে না রাজ্য সরকার। এমনকি এই রাজ্যে কী পরিমাণ র‌্যাপিড টেস্টের দরকার, তার সিকিভাগ টেস্টও করছে না রাজ্য সরকার। এর প্রত্যুত্তরে সরকার থেকে বলা হয়েছিল, কেন্দ্র পর্যাপ্ত কিট না দিলে র‌্যাপিড টেস্ট কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে এই সরকারের বিরুদ্ধে।

এইসব অভিযোগের ভিত্তিতেই পশ্চিমবঙ্গে হাজির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। বিনা নোটিশে। তারা সাতটি জেলা পরিদর্শন করে দেখবেন লকডাউন ঠিকমতো পালিত হচ্ছে কি না এবং কেউ না মানলে সরকার তার বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তৃণমূল সরকার থেকে জানানো হয়েছে, এভাবে যখন-তখন পর্যবেক্ষণ করতে এলেই যে তা পারবে, তার কোনো মানে নেই। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় নিয়ম-নীতি মেনেই চলছে। পশ্চিমবঙ্গে করোনার হার দিল্লি বা মহারাষ্ট্রের চেয়ে অনেক কম। রাজ্যপাল শ্রী ধনকড় বলেন, রাজ্যের উচিত—এখন কেন্দ্রের পাশে দাঁড়ানো। সংঘাত নয়, এখন বন্ধুত্বই বাঁচার একমাত্র রাস্তা। কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পশ্চিমবঙ্গে আসার পর থেকে একবারও দেখা করেনি মুখমন্ত্রীর সঙ্গে। এমনকি সরকারের সঙ্গে তারা কোনো আলোচনায় বসতেও নারাজ। ফলে তাদের গতিবিধি নিয়ে ধন্দে রাজ্য সরকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa