Advertisement
জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বিতরণের ৮ বান্ডিল সরকারি পাঠ্যবই আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উলিপুর শহরের মাছ বাজারে একটি মুদি দোকানের সামনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মুদি দোকানদার রমজান আলীকে আটক করা হয়েছে।

জানা গেছে, পৌর শহরের ওই মুদি দোকানদার রমজান আলীর দোকানে জনৈক তিন ব্যক্তি মাধ্যমিক পর্যায়ের ৮ বান্ডিল সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রি করতে আসেন। এ সময় মাছ বাজারে আসা কুড়িগ্রাম সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরল ইসলামের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বইগুলো আটক করে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রবকে অবহিত করেন। এসব বই ২০১৯ শিক্ষা বর্ষে বিতরণের জন্য দেওয়া হলেও তা বিতরণ না করে একটি চক্র কালোবাজারে বিক্রি করতে আসলে তা আকস্মিকভাবে একজন শিক্ষা কর্মকর্তার নজরে পড়ে।

মুদি দোকানী রমজান আলী সাংবাদিকদের জানান, অপরিচিত তিন ব্যক্তি আমার কাছে বই বিক্রি করতে আসলে আমি নতুন বই হওয়ায় তা কিনতে রাজি হইনি। তারা পরিস্থিতি বেগতিক দেখে বই ফেলে পালিয়ে যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করে বইগুলো জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বই উদ্ধারের কথা স্বীকার করে বলেন, বইগুলো মুদির দোকানের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, কিছু বই দোকানের সামনে আর কিছু বই দোকান থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মুদি দোকানদার রমজান আলীকে পুলিশ আটক করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.