Advertisement

বিভেদমূলক রাজনীতি করলে আওয়ামীলীগ ও ছাত্রলীগ আবারও পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রাকিব
ছবি: সংগৃহীত

আজ (রবিবার) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬” এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাকিব বলেন, “দেশে বিভেদমূলক রাজনীতি করলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আবারও পুনর্বাসিত হবে। তাই সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং গত ১৫ বছরে ছাত্রদলের যেসব নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন, সেসব ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে হবে একইসাথে তিনি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ছাত্রদল সভাপতি বলেন, “বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরে আসবে কি না।” তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এবং দলটির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পোস্টার লাগানোর প্রসঙ্গে তিনি বলেন, “কিছু পোস্টার লাগানো মানেই এই নয় যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। তবে বিভেদমূলক রাজনীতি চলতে থাকলে তারা সেই সুযোগ নিতে পারে।”

আরও পড়ুনঃ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

এ সময় আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, “আয়াতুল্লাহ আলী খামেনির মতো বিপ্লবীরা বারবার জন্ম নিবে।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.