কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবন আর পেশাদারত্বের ভারসাম্য ঠিক কোথায় থাকা উচিত, তা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন সিমরান নামের এক ভারতীয় জেন-জি তরুণী। ভ্রমণের দিনেই আচমকা বসের পক্ষ থেকে ছুটি বাতিলের নির্দেশ আসায় দমে না গিয়ে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বিমানবন্দর

Advertisement

সিমরানের এই সাহসী এবং সোজাসাপ্টা প্রতিবাদের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

সিমরানের অভিযোগ, তিনি কয়েক সপ্তাহ আগেই তার ভ্রমণের পরিকল্পনার কথা ম্যানেজারকে জানিয়েছিলেন এবং তখন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। কিন্তু বিপত্তি ঘটে যাত্রার দিনে। যখন তিনি বিমানবন্দরের বোর্ডিং লাইনে দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে তাকে জানানো হয় যে, জরুরি কাজের প্রয়োজনে তার ছুটি বাতিল করা হয়েছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সিমরান জানান, এটি কেবল যোগাযোগের অভাব নয়, বরং কর্মীদের ব্যক্তিগত সময়ের প্রতি চরম অসম্মান। তিনি স্পষ্ট করে বলেন যে, জীবনের আনন্দ উপভোগ করার জন্যই তিনি কাজ করেন এবং শেষ মুহূর্তের এমন অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করতে তিনি রাজি নন।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে দুই ভিন্ন মত। তরুণ প্রজন্মের বড় একটি অংশ সিমরানের পাশে দাঁড়িয়েছে। তাদের মতে, কর্মীদের নিজস্ব সীমারেখা টেনে দেওয়া এবং ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, যদি ছুটির আবেদন আগে থেকেই করা থাকে, তবে ব্যাকআপের ব্যবস্থা রাখা ম্যানেজমেন্টের দায়িত্ব, কর্মীর নয়।

ডাবের পানি আপনার শরীরের জন্য কতটা উপকারী?

অন্যদিকে, নেটিজেনদের একাংশ আবার ভিন্ন প্রশ্নও তুলেছেন। তাদের মতে, ভ্রমণের আগে ছুটিটি দাফতরিকভাবে অনুমোদিত হয়েছিল কি না, তা নিশ্চিত করা কর্মীর কর্তব্য। দাফতরিক পোর্টালে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত যাত্রা শুরু করাকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন তারা।

সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.