Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুর বিরোধের জেরে ফুলবাড়ীতে কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
অপরাধ-দুর্নীতি রংপুর

বিরোধের জেরে ফুলবাড়ীতে কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

By ABM MannanApril 24, 20232 Mins Read

রনবীর রায় রাজ ,ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বিরোধের জেরে ফুলবাড়ীতে কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Advertisement

সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাওডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলামের পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৫৪ শতক জমি রয়েছে চর গোরকমন্ডল গ্রামে। এ বছর তিনি ওই জমিতে ভুট্টা ও কলা আবাদ করেছেন।

সোমবার সকালে শফিকুল ইসলাম শ্রমিক দিয়ে ক্ষেতের পাকা ভুট্টা তুলে বাড়ীতে নিয়ে আসেন। তিনি বাড়িতে আসার পরপরই দুর্বৃত্তরা তার জমিতে রোপন করা প্রায় পাঁচ শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে। স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শফিকুল ইসলাম জানান, একই দাগে মোট ১৮৩ শতক জমি রয়েছে। যার মধ্যে ১২৯ শতক রেকর্ড হয়েছে ওই এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হামিদ গংদের নামে। আর ৫৪ শতক রেকর্ড হয়েছে আমার বাবার নামে। দীর্ঘ দিন থেকে আব্দুল হামিদ ও তার ভাইয়েরা জমিটি দখলের পায়তারা চালিয়ে আসছেন। যার প্রেক্ষিতে আমরা ২০২২ সালে আদালতে ১৪৪ ধারা জারীর মামলা করি। মামলা নং- এম আর ১৫২/২২(ফুলবাড়ী)। শুনানির পর বিজ্ঞ আদালত ওই জমিতে বিবাদী পক্ষের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ আব্দুল হামিদ ও তার লোকজন জমিতে প্রবেশ করে পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে। আমি এ অন্যায়ের উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে আব্দুল হামিদ বলেন, আমরা কলাগাছ কাটিনি। কে বা কাহারা কেটেছে আমি জানিনা।

ফুলবাড়ী থানার উপ- পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্হলে গিয়ে কলাগাছ কাটার সত্যতা পেলেও দুস্কৃতিকারী কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ হলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    শিবির নেতা খুন

    গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

    June 21, 2026
    পুলিশের গাড়িবহর

    পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

    June 16, 2026
    ৭ বছরের শিশু

    ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

    June 16, 2026

    Latest News

    শিবির নেতা খুন

    গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

    পুলিশের গাড়িবহর

    পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

    ৭ বছরের শিশু

    ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

    বেরোবি ছাত্রদল

    বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa