
যুক্তরাষ্ট্রের ধনকুবের অ্যালন মাস্কের স্পেসএক্সের মাধ্যমে প্রথম ব্যক্তিগত খরচে চাঁদের যাত্রী হচ্ছেন ইউসাকু। ইতোমধ্যে টুইটারে তার ৯০ লাখ ফলোয়ার ছাড়িয়ে গেছে। যার বদৌলতে তিনি হয়েছেন জাপানের শীর্ষ টুইটার সেলিব্রেটি।
ইউসাকুর জীবনসঙ্গী খুঁজতে রিয়েলিটি শো চালু করেছে আবিমা টিভি। এই শো’র অনলাইন আবেদনপত্রে ‘ভালোবাসা নির্ণয়’ নামের একটি অংশ রাখা হয়েছে। এতে ইউসাকুর সঙ্গে প্রার্থীর মানসিকতার কতুটুকু মিল তা যাচাই করা হচ্ছে।
এই অংশে দেওয়া নৈবৃত্তিক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে, ‘কোনো ব্যক্তিগত বিমানে উঠলে আপনি কোথায় যেতে চাইবেন? আরেকটি প্রশ্ন রয়েছে-‘ইউসাকু যদি আপনার সামনে বায়ুত্যাগ করেন তাহলে তাকে আপনি কী বলবেন?’
অনলাইনে খুচরা ফ্যাশন পণ্য বিক্রি প্রতিষ্ঠান জোজো টাউনের মালিক ইউসাকু। গত সপ্তাহে মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাব অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



