Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশাল ঝড় সৃষ্টি করতে পারে ‘ঝড়কম্প’
আন্তর্জাতিক

বিশাল ঝড় সৃষ্টি করতে পারে ‘ঝড়কম্প’

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 18, 2019Updated:October 18, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: দুই ভয়ংকর দুর্যোগ ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মিশ্রণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা এবং তারা এর নাম দিয়েছেন ‘ঝড়কম্প’। খবর ইউএনবি’র।

slU4d64cZTTIRMjqWtsShhpB1ewGHB3sqPpg2dlG

Advertisement

চলতি সপ্তাহের জিওফিজিক্যাল রিসার্চ লেটার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, ঘূর্ণিঝড় ও ঝড়ের সময় সমুদ্রতলের ঝাঁকুনি সাড়ে ৩ মাত্রার ভূমিকম্পের কম্পনের মতো হতে পারে এবং তার স্থায়ীত্ব হতে পারে কয়েক দিন। এ কম্পনগুলো মোটামুটি হামেশাই ঘটে, কিন্তু এগুলো আগে নজরে আসেনি। কারণ তাদের ভূকম্পের পটভূমির গোলমাল হিসেবে বিবেচনা করা হয়েছিল।

গবেষণায় নেতৃত্ব দেয়া ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ভূকম্পনবিদ ওয়েনইওয়ান ফ্যান বলেন, ঝড়কম্প এক উদ্ভট বিষয়। তবে এটি এমন কিছু নয় যা আপনার ক্ষতি করতে পারে। কারণ, ঘূর্ণিঝড়ের সময় তো আর কেউ সমুদ্রতলে দাঁড়িয়ে থাকেন না।

বাস্তব ও ভয়ংকর এ বিষয়টি সম্পর্কে অ্যাসোসিয়েটেড প্রেসকে ফ্যান জানান, এটি নিয়ে একজন ব্যক্তির উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই।

তিনি বলেন, ঝড়ের ফলে সমুদ্র দানবীয় ঢেউ সৃষ্টি হয়, যা আরেক ধরনের ঢেউ তৈরি করে। দ্বিতীয় ধরনের ঢেউগুলো পরে নির্দিষ্ট কিছু জায়গায় সমুদ্রতলে আঘাত হানে এবং এতে ঝাঁকুনি তৈরি হয়। যেখানে বিশাল মহাদেশীয় ঢাল ও অগভীর সমতল ভূমি আছে সেখানেই শুধুমাত্র এটি হয়।

ফ্যান জানান, তার দল ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেক্সিকো উপসাগর ও ফ্লোরিডা উপকূল, নিউ ইংল্যান্ড, নোভা স্কটিয়া, নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডোর ও ব্রিটিশ কলম্বিয়ায় ১৪ হাজার ৭৭টি ঝড়কম্প পেয়েছে।

২০০৮ সালের ঘূর্ণিঘড় ইক এবং ২০১১ সালের ঘূর্ণিঝড় আইরিনের ফলে অনেকগুলো ঝড়কম্প সৃষ্টি হয় বলে গবেষণাটিতে বলা হয়েছে।

এ ধরনের ঝাঁকুনিগুলো এমন তরঙ্গ তৈরি করে যা ভূকম্পনবিদরা ভূমিকম্প নজরদারি করার সময় সাধারণত নজরে আনেন না। যে কারণে এগুলো এত দিন আড়ালে থেকে গিয়েছিল, বলেন ফ্যান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভূকম্পনবিদ পল আর্ল বলেন, ‘সমুদ্র-সৃষ্ট ভূকম্পন তরঙ্গ ইউএসজিএসের যন্ত্রপাতিতে ধরা পড়ে। কিন্তু আমাদের ভূমিকম্প অনুসন্ধানের মিশনে এসব তরঙ্গকে পটভূমির গোলমাল হিসেবে বিবেচনা করা হয়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa